• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় ইউপিডিএফ প্রধানসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2018   Sunday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বেতাগিছড়া এলাকায় বন্দুক যুদ্ধের ঘটনায় বন কুসুম চাকমা নিহতের ঘটনায় ইউপিডিএফের প্রধান প্রসীত বিকাশ খীসা ও সচিব চাকমাসহ ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। রোববার নিহতের ভাতিজা নিয়ন চাকমা  বাদী হয়ে বাঘাইছড়ি থানায়  হত্যা মামলা করেন।

 

দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মামলার বাদী ও তার চাচা নিহত বন কুসুম চাকমা জমিতে কাজ কাজ করছিলেন। এসময় মামলার প্রধান আসামী প্রসীত বিকাশ খীসা ও সচিব চাকমার নেতৃত্বে একদল সশস্ত্র সদস্য প্রতিপক্ষ এমএন লারমা গ্রুপের জেএসএস(সংস্কারপন্থী) সমর্থক সন্দেহে মারাতœক অস্ত্র দিয়ে তার চাচাকে মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে গুলিতে হত্যা করে ফেলে রেখে যায়। তিনি ওই সময় জমির পাশ্ববর্তী জঙ্গলে লুকিয়ে প্রাণে রক্ষা পান। পরে তিনিসহ এলাকার লোকজন ঘটনার ব্যাপারে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।  মামলায় ইউপিডিএফের প্রধান প্রসীত বিকাশ খীসা,সচিব চাকমা, রবি শংকর চাকমা, মাইকেল চাকমাসহ ৪৪ জনের নাম উল্লেখ ছাড়াও আরো অনেক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন  সত্যতা স্বীকার করে জানান, নিহত বন কুসুম চাকমার ভাতিজা নিয়ন চাকমা বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা (মামলা নং ১/১৩) দায়ের করেছেন।

 

উল্লেখ্য, গেল বৃহপতিবার ইউপিডিএফের সাথে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতি(সংস্কারপন্থী) ও গণতান্ত্রিক ইউপিডিএফের মধ্যে বন্দুক যুদ্ধের বন কুসুম চাকমা(৩৫)  নামের এক ব্যক্তি হন। ঘটনার তিন দিন পর নিহতের ভাতিজা নিয়ন চাকমা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ