• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাউখালীতে দুর্বৃত্তরা কুপিয়ে এক মুদির দোকানীকে হত্যা করেছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2018   Monday

রাঙামাটির কাউখালী উপজেলা ঘাগড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের যৌথ খামার এলাকায় এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম অংচাযাই মারমা(৩২), পিতা পাইয়ো প্রু মারমা। সোমবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাগড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের যৌথ খামার এলাকার বাসিন্দা অংচাযাই মারমা রাত পৌনে ৯টার দিকে বাড়ীতে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় ৫ থেকে ৬ জনের একদল দুর্বৃত্ত জোরপূর্বক তাকে ধরে নিয়ে বাড়ীর পাশে ঝিরিতে নিয়ে যায়। পরে একটি ফাঁকা গুলির আওয়াজ হলে বাড়ীর লোকজন ও গ্রামবাসীররা এগিয়ে গেলে সেখানে দেখতে পান অংচাযাই মারমার গলা কাটা অবস্থায় মৃত দেহ পড়ে রয়েছে। এতে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। তবে এ ঘটনা কারা ঘটিয়ে গ্রামবাসীরা বলতে পারছে না।


ঘাগড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আমুই অং মারমা সত্যতা স্বীকার করে জানান, ঘাগড়া ইউনিয়নের যৌথ খামার এলাকার বাড়ীর কিছু দুরে নিহত অংচাযাই মারমার মুদির দোকান। প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ি ফিরে গোসল করার প্রস্তুতি নেয়ার সময় এক দল দুর্বৃত্ত তাকে বাড়ীর কিছু দুরে ধরে কুপিয়ে হত্যা করেছে।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে গ্রামবাসীরা তাকে জানিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রওনা দিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ