• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে দুটি ট্রলার বোটের মুখোমুখি সংঘর্ষে আহত ৮

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2018   Tuesday

মঙ্গলবার সুবলং ইউনিয়নের পুরোমুখ নামক এলাকায় বরকল থেকে রাঙামাটিগামী একটি কাঠ বোঝাই ট্রলার বোটের বিপরীত দিকে আসা যাত্রীবাহী ট্রলার বোটের মুখোমুখি সংঘর্ষে ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে সূচনা চাকমাকে মুমুর্ষ অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে সুবলং ইউনিয়নের পুরোমুখ নামক এলাকায় বরকল থেকে রাঙামাটি উদ্দেশ্য একটি কাঠ বোঝাই ট্রলার বোটের সাথে রাঙামাটি থেকে বরকলে আসা একটি যাত্রীবাহী ট্রলার বোটের মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটে। এতে ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি গ্রামের অরুন কান্তি চাকমার স্ত্রী সূচনা চাকমা (৪৫) একই গ্রামের কালাধন চাকমার স্ত্রী বাসন্তী চাকমা (২৮), উষাবরণ চাকমার মেয়ে রিমঝিম চাকমা (০৪), রূপায়ন চাকমার স্ত্রী সূচিতা চাকমা (৩৫), মধুচন্দ্র চাকমার ছেলে কালাধন চাকমা (৪২), বরকল সদর নলবুনিয়া গ্রামের মৃত: নোয়াসেন চাকমার স্ত্রী সুর্য্যমুখী চাকমা (৫৫), আইমাছড়া ইউনিয়নের সম্মুনিপাড়া গ্রামের মৃত: বিজয় চাকমার স্ত্রী সুন্দরী চাকমা (৫৫), জুড়াছড়ি উপজেলার বাসিন্দা পাথরমনি চাকমার পুত্র শুভপিত্তি চাকমা (২)। আহতদের মধ্যে সূচনা চাকমাকে মুমুর্ষ অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আহত সূর্য্যমূখী চাকমার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরকল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স লক্ষীভট্টাচার্য্য জানিয়েছেন।


দূর্ঘটনায় আহতদের আত্বীয় কালাধন চাকমা ও উষাবরণ চাকমা জানান, সংঘর্ষে দুটি বোট ভেঙে গিয়ে পানিতে ডুবে যায়। এতে অনেক যাত্রী আহত হয়। অনেকেই কোনমতেই সাতাঁর কেটে কূলে উঠতে সক্ষম হলেও ট্রলার বোটটি ডুবে যাওয়ায় বিভিন্ন মালামাল, মোবাইল ফোন ও নগদ টাকা পানিতে হারিয়ে যায়।


বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান জানান, দূর্ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে আহতদের পক্ষ থেকে মৌখিক কিংবা লিখিত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ