• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাজস্থলীতে জুয়ার আসক্তের ঘটনা বৃদ্ধিও অভিযোগ

রাজস্থলী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2018   Sunday

রাঙামাটির রাজস্থলীতে সম্প্রতিক সময়ে বিভিন্ন শ্রেণী পেশাজীবিদের মধ্যে জুয়া আসক্তের বৃদ্ধি  পেলেও  প্রশাসন নীরব পালন করছে।

 

তথ্যানুসন্ধানে জানা গেছে, উপজেলা বিভিন্ন  স্থানে প্রকাশ্য বা আড়ালে জুয়া খেলা নিয়ে লক্ষ লক্ষ টাকা লেন-দেন হচ্ছে। জেনে শুনেও কেউ প্রতিরোধের এগিয়ে আসছে না। সুশীল সমাজের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে  উপজেলা প্রশাসনের শীর্ষক কর্মকর্তাদের নিয়ে।

 

একটি গোপন সূত্রে জানা যায়, আধুনিক ডিজিটাল বাংলাদেশ রুপান্তর সাথে  জুয়ারিরা ও হচ্ছে আধুনিকায়ন । পদ্ধতি গুলোর মধ্যে রয়েছে, মোবাইল , টোকেন, বিকাশ ও ব্যক্তির মাধ্যম ক্যাশ টাকা প্রদান। প্রকাশ্য দিনের বেলা জুয়া হিসেবে চলছে ছক্কা, কেরাম ও টেলিভিশনের বিভিন্ন খেলাকে কেন্দ্র করে। খুব সহজে দেখা মিলবে উপজেলা বাস ষ্টেশন, পূরানো বাস ষ্টেশন, ঘিলাছড়ি পাল্ডউড ডিপো, টেলিভিশন দর্শক সেজে বসে থাকা এবং বিভিন্ন দোকানের বারান্দা, আর সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত চলে নামী-দামী ব্যক্তিদেও তাসের জুয়া। তাদের জন্য ব্যবস্থা রয়েছে সুস্বাদু খাবার, পরিবেশ সম্মত স্থান ও নিরাপদ ঘর। সব ধরণের আধুনিকায়ন ব্যবস্থা রয়েছে।।এসব স্থানগুলোর মধ্যে বিশেষ করে আলোচিত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব এবং কিছু ব্যক্তি মালিকানাধীন বাসায় ।

 

এ জুয়া নেশা কবল থেকে মুক্তি নেই সকল  শ্রেনী পেশাজীবিদের। কামার, সেলুন, দর্জি, গাড়ী চালক, দৈনিক শ্রমিক, রিক্সা চালক, ছাত্র, সরকারী-বেসরকারী চাকরীজিবী, ব্যবসায়ী ও নিবার্চিত এবং প্রথাগত জনপ্রতিনিধিরা। প্রতিমুহুর্তে গ্রাস করছে জুয়া খেলা সমাজের অনেক বিপদের ঘটনা। বিষ পান, আতœ-হত্যা, হার্ট ষ্টোক, মারামারি, সংসার বিচ্ছেদ, জায়গা জমি বিক্রি এবং জুয়া খেলা জের ধরে মামলা মোকাদ্দমা পর্যন্ত গড়ে উঠেছে। তবুও প্রতিকার বা প্রতিরোধের কেউ এগিয়ে আসছে না। বরং কাদা ছুড়াছুড়ি বক্তব্য পাওয়া গেছে।

 

এদিকে এসবের পরও প্রশাসন নীরব ভূমিকা পালনক এলাকাবাসীদের অবাক করে দিয়েছে। নষ্ট  হচ্ছে আগামী প্রজন্মের সন্তানরা। তবে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন বলছে স্থানীয় জনপ্রতিনিরা এগিয়ে না আসলে কোনভাবে প্রতিরোধ করার সম্ভব হবে না। আর স্থানীয় বিভিন্ন স্তওে জনপ্রতিনিধিরা বলছেন, আইনের শাসন ছাড়া প্রতিরোধ করার সম্ভব হবে না। রাজনৈতিক নেতা-কর্মীদের অনেক ক্ষেত্রে অপকর্মকান্ডকে প্রতিরোধ করা সম্ভব নয়। এতে গনতন্ত্র মূল্যবোধ বাধা হয়ে দাড়ায় এবং হিতের বিপরীত হতে পারে বলে তাদের ধারনা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ