• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

বরকলে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ববরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2018   Tuesday

রাঙামাটির বরকলে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামী মোঃ তরিকুল ইসলাম (৪০) কে সোমবার বরকল থানা পুলিশ রাঙামাটির বনরুপা এলাকা থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার  তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়,১৯৯৭ সালে বরকল উপজেলার কলাবুনিয়া গ্রামের মোঃ আবদুল সাত্তারের মেয়ে শামসুন্নাহারের সাথে বিয়ে হয় একই গ্রামের সিরাজুল ইসলামের। বিয়ের পর সিরাজুল ইসলাম স্ব পরিবারে পাড়ি জমান খাগড়াছড়িতে। সেখানে যৌতুকের জন্য দিনের পর দিন সিরাজুল ইসলাম শামসুন্নাহারের উপর চালায় শারিরীক নির্যাতন। যৌতুক না পেয়ে শামসুন্নারের পা ভেঙ্গে দেয় পাষান্ড স্বামী সিরাজুল ইসলাম ও দেবর তরিকুল ইসলাম। শামসুন্নাহারকে পা ভেঙ্গে দেয়ার পরে বাপের বাড়িতে পাঠানোর নাম করে সিরাজুলের বন্ধু আনোয়ারের বাড়িতে গোপনে আটক রেখে গুম করার টেষ্টা করা হয়।

 

পরে শামসুন্নাহারের বাপের বাড়ি থেকে বিষয়টি জানানোর পরে তার বাবা আবদুল সাত্তার খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পুলিশের সহায়তায় মেয়ে শামসুন্নাহারকে পঙ্গুঁ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে বরকল থানায় জামাই সিরাজুল ইসলাম দেবর তরিকুল ইসলাম সিরাজুল ইসলামের বন্ধু আনোয়ার হোসেন ও খলিলুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শামসুন্নাহারের বাবা  আবদুল সাত্তার।

 

দীর্ঘ ২১ বছর মামলা চলার পর গেল ২৬ জুন নারী ও শিশু ট্রাইবুনাল আইনের বিচারক মোহাম্মদ কাউসার এ মামলার রায় দেন। ওই মামলায় বিজ্ঞ আদালত খলিলুর রহমানকে বেকসুর খালাস দিলেও যাবজ্জীবন সাজা দেন সিরাজুল ইসলামকে। আসামী তরিকুল ইসলাম ও আনোয়ারের সাজা হয় ৭ বছরসহ দশ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পুলিশ আরো জানায়, গেল মাসে সিরাজুল ইসলাম পুলিশের হাতে গ্রেফতার হয়ে হাজতে রয়েছে। আর তার ছোট ভাই তরিকুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বরকল থানার এসআই আবদুল হাই এবং এএসআই আশরাফ হোসেনের নেতৃত্বে রাঙামাটির বনরুপা এলাকা থেকে তরিকুল ইসলামকে আটক করে। অপর আসামী আনোয়ার হোসেন বর্তমানে পলাতক রয়েছে।

 

 এ মামলার সাজার ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী ও শামসুন্নাহারের বাবা মোঃ আবদুল সাত্তার বলেন  মামলার রায়ে তিনি খুব খুশী। এ মামলার রায়ে অনেকেই শিক্ষা গ্রহন করবে। আমার মেয়ের মত যাতে আর কোন মেয়ের এ পরিণতি না হয়।

 

বরকল থানার অফির্সাস ইনচাজ (ওসি) মফজল আহম্মদ খান জানান,সাজা প্রাপ্ত আসামী তরিকুল ইসলামকে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামী আনোয়ার হোসেনকে ও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

 

 

 

ads
ads
আর্কাইভ