• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

নানিয়ারচরে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে ইউপিডিএফের দুই কর্মী নিহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Sep 2018   Friday

রাঙামাটির নানিয়ারচরের সাবেক্ষং ইউনিয়নের বেতছড়ি এলাকায় রামসুপারি পাড়া এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর দুই কর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

 

এদিকে দুই কর্মীকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। এ ঘটনার জন্য সংস্কারবাদী জেএসএ কে দায়ী করেছে। তবে সংস্কারবদী জনসংহতি সমিতির পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।


স্থাণীয় সূত্র মতে, রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বেতছড়ির রামসুপারি পাড়া এলাকার সুমতি চাকমার বাড়ীতে ইউপিডিএফ কর্মী শ্যামল চাকমা(৩৫) ও আকর্ষন চাকমা(৪৫) ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত বাড়ী ঘেরাও করে রাখে। পরে দরজা খুলে খুব কাছ থেকে ব্রাশ ফায়ার করে দুজনের মৃত্যু নিশ্চিত করার পর দুর্বৃত্তরা স্থান ত্যাগ করে। তবে এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি।

 

এদিকে, ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাত আনুমানিক ১টার দিকে সংস্কারবাদী জেএসএস-এর একদল সশস্ত্র সদস্য নানিয়ারচর উপজেলার রামসুপারি পাড়ায় গিয়ে আকর্ষণ চাকমা(৪০) ও শ্যামল কান্তি চাকমা(৩৮)কে গুলি করে হত্যার পর পালিয়ে যায়। নিহতরা দু’জনই সংস্কারবাদী দল ত্যাগ করে ইউপিডিএফ-এর কাছে আশ্রয় নিয়েছিলেন।

 

প্রেস বার্তায় আরো দাবী করা হয়, সংস্কারবাদী  জেএসএসের নানা দুর্নীতি-অনিয়ম ও জাতীয় স্বার্থ পরিপন্থি কার্যকলাপের কথা জনসম্মুখে প্রকাশ করে দেয়ার কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে তাদের হত্যা করা হয়েছে। প্রেস বার্তায়  অবিলম্বে আকর্ষণ ও শ্যামলের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

 

তবে সংস্কারোদী জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি প্রগতি চাকমা এ ঘটনার সাথে তার দল জড়িত থাকার কথা অস্বীকার করে জানান, উদ্দেশ্য প্রনোদিতভাবে তার দলকে দায়ী করা হচ্ছে। তাদের(ইউপিডিএফ) মধ্যে অভ্যন্তরীন কোন্দলের কারণে এ হত্যাকান্ড ঘটতে পারে।


নানিয়ারচর থানার এসআই রওশন জামান সত্যতা স্বীকার জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এলকাটি দুর্গম হওয়ায় কারণে ঘটনাস্থল থেকে ফিরে আসতে দেরী হতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ