• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

বাঘাইছড়িতে দুই বৃদ্ধা মহিলার জবাই করা লাশ উদ্ধার

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2018   Thursday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের তুলাবান এলাকায় দুই বৃদ্ধা মহিলাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা । নিহতরা হলেন কল্পনা চাকমা(৬৭) ও বিন্দা চাকমা(৬২)। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

 

বাঘাইছড়ি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন সত্যতা স্বীকার করে এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে দুই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করে জানিয়েছেন ঘরের ভেতর আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্রের ভাংচুরের চিহৃ রয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা চুরি করতে গিয়ে ওই দুই বৃদ্ধা মহিলা বাঁধা দেয়ার কারণে তাদেরকে হত্যা করতে পারে।

 

 ঘটনার বিবরণে জানা যায়, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের তুলাবান এলাকার বাসিন্দা মারিশ্যা মৌজার সাবেক ডেম্যান আমিয় কান্তি খীসা বৃহস্পতিবার রাঙামাটি শহর থেকে বিকালে তুলাবানের ফিরে  গিয়ে দেখতে পান তার ঘরে  তালা দেয়া অবস্থায় রয়েছে। তার ধারনা তার স্ত্রী কল্পনা চাকমা ঘরে বাইরে তালা দিয়ে কোথাও বেড়াতে গেছেন। পরে দীর্ঘক্ষণ পর তার স্ত্রী ঘরে  ফিরে না আসায় এলাকার লোকজনদের ডেকে নিয়ে ঘরের তালা ভেঙ্গে ফেলেন। পরে ঘরের ভেতর মেঝেতে দেখতে পান তার স্ত্রী কল্পনা চাকমা ও মারিশ্যা ইউনিয়নের সাবেক সচিব ধন বিন্দু চাকমা স্ত্রী বিন্দা চাকমার লাশ রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যার দিকে দুজনের লাশ উদ্ধার করেছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা গতকাল বুধবার রাতের খাবার হাওয়ার আগেই দুর্বৃত্তরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে ফেলে রেখে গেছে।

 

বাড়ীর প্রতিবেশী ও মারিশ্যা ইউপির সাবেক চেয়ারম্যান তন্টু মনি চাকমা জানান, নিহত কল্পনা চাকমার বুধবার সকালের দিকে প্রয়োজনীয় কাজে রাঙামাটি শহরে আসেন এবং রাতযাপন করেন। কল্পনা চাকমা বাড়ীতে একা থাকায় প্রতিবেশী বিন্দা চাকমাকে সঙ্গ দিতে সেখানে যান।  বুধবার রাতে যে কোন সময় দুর্বৃত্তরা হত্যা করে এবং ঘরের দরজা তালা ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ