• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

চন্দ্রঘোনায় বালু ব্যবসা নিয়ে গুলিবিদ্ধ যুবক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2018   Monday

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের ডংনালায় বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছে এক যুবক।

 

 গুরুতর আহত মোঃ কাউসার (২২) পিতা-মোঃ হেলালকে (গ্রাম- মুলিক্কামারা পাড়া,ডংনালা,রাইখালী) উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে স্থানীয় সুইচা প্রু মারমার রাবার বাগান এলাকায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে,ওই এলাকার বালুর ব্যাবসা নিয়ে বিবাদমান নামার পাড়া ও  মুলিক্কামারা পাড়ার দু`গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। ঘটনারদিন  রাত প্রায় নয়টার সময় প্রতিপক্ষের দু`উপজাতী যুবক মুলিক্কামারা পাড়ার ব্যবসায়ী মোঃ কাউসারকে তার ঘর থেকে হাতি তাড়ানোর  কথা বলে ডেকে নিয়ে যায়।

 

দীর্ঘক্ষণেও কাউসার ঘরে ফিরে না আসায় আত্মীয়-স্বজন খোঁজাখুজি করতে থাকে। একপর্যায় রাবার বাগানের ভিতর থেকে গোঙ্গানির শব্দ শুনে গুলিবিদ্ধ মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক গুলি লাগার চিহ্ন রয়েছে বলে জানা গেছে। রাতেই আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

 

এব্যাপারে যোগাযোগ করা হলে চন্দ্রঘোনা থানার ওসি মাহমুদুল হাই গুলিবিদ্ধের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মূলত কি নিয়ে এঘটনা ঘটেছে তা পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। ঘটনার সাথে জড়িতরা উভয়ে বন্ধু বলেজানা গেছে। তারা মাঝে মধ্যে রাতের বেলা বন্যহাতি নামলে বন্দুক দিয়ে ফাঁকা গুলি করে হাতি তাড়ায় বলে স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। কিন্তু গুলিবিদ্ধ কাউসারের চাচাত ভাই জাহাঙ্গীর ও তার পরিবারের দাবী, সন্ত্রাসীরা বাসা থেকে ডেকে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। তদন্তের পর পুরো বিষয় নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ