• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2018   Monday

খাগড়াছড়ির গুইমারায় আগুন দিয়ে গৃহবধূ সালমা হত্যাকান্ডের দায়ে অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

 

 

সোমবার বেলা সাড়ে ১২টায় খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন।

 

রায় ঘোষণার সময় আদালতে মৃত্যুদন্ড প্রাপ্ত মিজানুর রহমান সহ মামলার অন্যান্য আসামীরা উপস্থিত ছিলেন। মৃত্যুর আগে নিহত সালমার জবানবন্দী ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে আদালত অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ও ২০০৩ এর ১১ এর(ক) ধারায় মৃত্যুদ- ও ৫০ হাজার টাকার অর্থদন্ড দন্ডিত এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য ৪ আসামীকে খালাস দেন।

 

মামলার রায়ে নিহতের পরিবার ন্যায় বিচার পেয়েছে বলে জানিয়েছেন সালমার ভাই মামলার বাদি মো: নুরুজ্জামান।

 

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে যৌতুকের দাবিতে গায়ে পেট্রল ঠেলে গৃহবধূ সালামা আক্তারকে(২১) দগ্ধ করে স্বামী মিজানুর রহমান। দীর্ঘ ৫ মাস খাগড়াছড়ি ও চট্টগ্রামে চিকিৎসা নিয়ে দগ্ধের ক্ষতে আক্রান্ত হয়ে ২০১৫ সালের ২৯ মে রাতে খাগড়াছড়ির গুইমারার পৈত্রিক বাড়িতে মারা যায় সালমা আক্তার।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ