• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে গাঁজাসহ ১ যুবককে আটক

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2018   Monday

খাগড়াছড়ির মহালছড়ি জোনের সেনাবাহিনীর চেক পোস্টে গাঁজাসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। গেল রোববার রাতে সেনা চেক পোস্ট অতিক্রম করার সময়  রানা মিয়া (১৯) নামের একজনকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

 

আটক রানা মিয়া মহালছড়ি সদর এলাকার পোস্ট অফিস পাড়ার  বেলাল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা মিয়া দীর্ঘদিন যাবত সে এ ধরণের গাঁজা ব্যবসার সাথে জড়িত থেকে বিভিন্ন এলাকায় পাচার করার কথা স্বীকার করেছে। আটক করার সময় তার হাতে গাঁজা,  নগদ টাকা ও দামি মোবাইল সেট পাওয়া যায়।

 

মহালছড়ি জোনের প্রতিনিধি জানান, মহালছড়িতে সকল মাদক ব্যবসায়ীদের ধরা হবে। কাউকে ছাড় দেওয়া হবেনা। মাদক ব্যবসায়ীদের ধরতে সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। রানা মিয়াকে ধরার পর মহালছড়ি থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

 

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ফকির জানান, গাঁজাসহ রানা মিয়া নামের একজনকে আটক করা হয়েছে এবং তাকে মাদ্রক দ্রব্য আইনে মামলা করে সোমবার সকালে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ