• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটির বরকল বরুনাছড়ি জোন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2018   Thursday

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের শিক্ষার দ্বীপ শিখা জ্বালিয়ে দিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে স্থাপন করেছেন। এই দুর্গম উপজেলার ছাত্র-ছাত্রীরা নিজেদের তৈরী করতে পারলে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের পথের উজ্জ্বল ঠিকানা খুঁজে পাবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে পার্বত্য অঞ্চলে যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকারের আমলে হয়নি। তাই আগামীতেও বর্তমান সরকারের পাশে থাকার আহবান জানান তিনি।

 

বৃহস্পতিবার জেলার বরকল উপজেলায় বরুনাছড়ি জোন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান এ কথা বলেন।

 

বরুনাছড়ি জোন নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন বরকল উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সন্তোষ বিকাশ চাকমা, জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, বরকল উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মফজল আহমেদ, বরকল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজন শীল, সুভল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের শির্ক্ষাথীরা বক্তব্য রাখেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকার পার্বত্য অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে। এই উন্নয়নের ফলে পাহাড়ের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করতে কৃষকদের আর বেগ পেতে হচ্ছে না। তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম কৃষকরা পাচ্ছে।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সরকার সব সময় শিক্ষার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বছরের প্রথম দিন ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। অভিভাবক ও শিক্ষার্থীদেরকে আর বইয়ের জন্য চিন্তা করতে হচ্ছে না। এর ফলে স্কুলে ঝড়ে পড়ার হারও অনেকাংশে কমে গেছে।

 

এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান ও অতিথিরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সাড়ে ২৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন স্কুল ভবন উদ্বোধন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ