• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

বিলাইছড়িতে পিএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৭ জন!

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2018   Sunday

সারা দেশের ন্যায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলায়   রোববার প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। তবে প্রথম দিনে এ পরীক্ষায় ২৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

 

জানা যায়, উপজেলায় চলতি  বছরের শিক্ষাবর্ষের প্রাথমিক সমাপনী পরীক্ষায় মোট চারটি ইউনিয়নের ৩টি পরীক্ষা কেন্দ্রে ডিআরভুক্ত শিক্ষার্থী মোট ৬৫৭ জন। যার মধ্যে ছাত্র ৩৬১ জন এবং ছাত্রী ২৯৬ জন অংশগ্রহনের কথা থাকলেও পরীক্ষায় অংশগ্রহন করে মাত্র ৬৩০ জন শিক্ষার্থী। এতে ছাত্র ৩৪৩ জন ও ছাত্রী ২৮৭ জন অংশগ্রহন করে। হিসাব অনুযায়ী পরীক্ষায় মোট অনুপস্থিত থাকে ২৭ জন। যার মধ্যে ছাত্র ১৫ ও ছাত্রী  ১২ জন অনুপস্থিত রয়েছে।

 

উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা জানান, চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহনে ডি.আর ভুক্ত মোট শিক্ষার্থী ছিল ৬৫৭ জন। কিন্তু পরীক্ষায় অংশগ্রহন করেছে মাত্র ৬৩০ জন শিক্ষার্থী। এতে অনুপস্থিত থাকে ২৭ জন। যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেনি তার কোন কারণ আমরা জানতে পারিনি। তবে উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন হতে ২১জন পরীক্ষার্থী ডি.আর ভুক্ত থাকলেও মাত্র ৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। অনুপস্থিত রয়েছে ১৭ জন।

 

৪নং বড়থলি ইউপির চেয়ারম্যান আতো মং মার্মা’র সাতে যোগাযোগ করা হলে তিনি বলেন,যেহেতু বড়থলি একটি দুর্গম এলাকা। তাই যাতায়াতের সুবিধার্থে বান্দবানের রুমা হইয়া বিলাইছড়িতে এসে বাসা ভাড়াসহ থাকা-খাওয়া অনেক খরচের ব্যাপার। যার কারণে অভিভাবকরা সে সব ব্যয়ভার বহন করতে পারনি। তাই আর্থিক দৈন্যতার কারণে অনেকে পরীক্ষায় অংশগ্রহন করতে পারেননি। সব মিলিয়ে দুর্গম অঞ্চলের যোগাযোগ সুবিধা বঞ্চিত দরিদ্র নাগরিক হিসেবে তারা পর্যাপ্ত শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণেই হয়তো শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারছে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ