• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটি সরকারী কলেজে নিজস্ব বাস সার্ভিস চালুর দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2018   Saturday

রাঙামাটি সরকারী কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব বাস সার্ভিস দাবী ও পরিবহন ফান্ডের টাকা দিয়ে মাইক্রোবাস ক্রয়ের অর্থ ফেরত চেয়ে শনিবার সাধারন শিক্ষার্থীরা বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে।


কলেজ মাঠে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্যে দেন পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি সরকারী কলেজ শাখার সভাপতি জগদীশ চাকমা। এসময় পাহাড়ী ছাত্র পরিষদের কলেজ শাখার সাধারন সম্পাদক খোকন চাকমা,সাংগঠনিক সম্পাদক সুমন চাকমা,হিল উইমেন্স ফেডারেশনের কলেজ শাখার সভাপতি সাত্বনা তালুকদার, সোনারিতা চাকমা, ম্যানন চাকমাসহ সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সমাবেশে বলা হয়, কলেজ প্রশাসন শিক্ষার্থীদের পরিবহবণ খাতের টাকা থেকে ৪২ লাখ টাকার দামে একটি মাইক্রো বাস ক্রয় করে। কিন্তু এতো বড় একটি সরকারি কলেজে নিজস্ব পরিবহনের জন্য একটি বাসও নেই। শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবি করে আসছে কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু করা জন্য। এ কলেজে দশ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে তাদের কাছ থেকে প্রতি বছর পরিবহন খাতে প্রতি শিক্ষার্থীকে ৫শ টাকা করে ফি দিতে হচ্ছে। তাছাড়া অধিকাংশ শিক্ষার্থী বাসে করে যাতায়াত করে না তারপরও তাদেরকে প্রতিবছর যাতায়াত ফি দিতে হচ্ছে। অথচ তার বিপরীতে কলেজ প্রশাসন নিজেদের মনগড়া সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে বাস না কিনে পরিবহণ খাত থেকে ৪২ লাখ টাকা দামের একটি মাইক্রোবাস কিনেছে। যা শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে।


সমাবেশে থেকে শিক্ষার্থীদের পরিবহন তহবিলের টাকা ফেরত এবং পরিবহণ ফি কমানোর দাবি জানানো হয়। অন্যথায় এ দাবি মেনে নেয়া হলে আাগামী দিনে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেয় তারা।


এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাড়িটি কেনা হয়েছে তা প্রতিষ্ঠানের স্বার্থেই। কারো ব্যক্তিগত স্বার্থেই নয়। গাড়ীটি কলেজের একাডেমিক কাউন্সিল ও মন্ত্রনালয়ের অর্ডার অনুযায়ীই ক্রয় করা হয়েছে। তাছাড়া কলেজের অর্থ লেনদেন, কাগজপত্র আনা-নেয়া ও অন্যান্য বিষয়ের আদান-প্রদানের সুবির্ধাতে গাড়িটি ক্রয় করা হয়েছে।

 


তিনি আরো বলেন, শুধু রাঙামাটি সরকারি কলেজ নয়, চট্টগ্রামের বিভিন্ন কলেজেও এভাবে কলেজের জন্য গাড়ি ক্রয় করা হয়েছে। মন্ত্রনালয়ের সিদ্ধান্তেই যাদের কলেজের পর্যাপ্ত ফান্ড আছে; তারাই গাড়ি ক্রয় করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ