• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে আওয়ামীলীগের নেতা দীপংকর তালুকদারহ ৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2018   Monday

রাঙামাটি ২৯৯নং আসনে জেলা নির্বাচন কার্যালয় থেকে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য দীপংকর তালুকদারসহ ৫ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি পার্বত্য আসন থেকে ইতোমধ্যে ৪টি রাজনৈতিক দল থেকে জেলা নির্বাচন কার্যালয় থেকে ৫জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন পত্র সংগ্রহের তালিকায় মধ্যে রয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও তিন বারের সাংসদ দীপংকর তালুকদার। এছাড়া আঞ্চলিক রাজনৈতিক দল প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) থেকে  দলের কেন্দ্রীয় নেতা সজীব চাকমা ও জেলা কমিটির সংগঠক শান্তি দেব চাকমা, বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি থেকে জুই চাকমা ও  ইসলামী আন্দোলন বাংলাদেশ দল থেকে জসীম উদ্দীন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

এদিকে গতকাল সকালের দিকে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ জেলা নির্বাচন কার্যালয় থেকে দীপংকর তালুকদারের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পরে মনোনয়নপত্র সংগ্রহের পর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আওয়ামীলীগের নেতৃবৃন্দ দোয়া কামনা করেন। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মূছা মাতব্বর, সাবেকর পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শামসুল আলম,জাকির হোসেন সেলিম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর জব্বার সূজন, সাধারন সম্পাদক প্রকাশ চাকমাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, গতকাল সোমবার পর্যন্ত  জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারসহ ৫জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ