• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পিসিজেএসএস থেকে উষাতন তালুকদারসহ ৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2018   Friday

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটির ২৯৯নং আসন থেকে আঞ্চলিক রাজনৈতিক দল সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি থেকে বর্তমান সাংসদ উষাতন তালুকদার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে আওয়ামীলীগের একজন ও ৮ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

 

জানা যায়, জেলা নির্বাচন কার্যালয় থেকে বৃহস্পতিবার জনসংহতি সমিতির জেলা কমিটির সহ-সভাপতি কিশোর কুমার চাকমা উষাতন তালুকদারের পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করেন। একই সময়ে জনসংহতি সমিতি থেকে দলের নেতা শরৎ জ্যোতি চাকমা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এদিকে, জেলা নির্বাচন কার্যালয় জানায়, এ পর্ষন্ত জেলা নির্বাচন কার্যালয় থেকে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা হলেন  আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনসংহতি সমিতির নেতা ও বর্তমান এমপি উষাতন তালুকদার ও শরৎ জ্যোতি চাকমা, ইউপিডিএফ থেকে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় নেতা সজীব চাকমা ও জেলা কমিটির সংগঠক শান্তি দেব চাকমা, বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি থেকে জুই চাকমা,  ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জসীম উদ্দীন, এএমকে পারভেজ তালুকদার(স্বতন্ত্র) ও অমর কুমার দে(স্বতন্ত্র) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

 

উল্লেখ্য,  জনসংহতি সমিতিসহ আঞ্চলিক দলগুলো নির্বাচন কমিশনের নিবন্ধিত দল না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আসছে। গেল দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উষাতন তালুকদার প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদারকে ১৮ হাজার ৮৫২ ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ