• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাট আসনে আওয়ামীলীগের মনোনয়নপত্র করলেন দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2018   Sunday

পার্বত্য রাঙামাটির ২৯৯ নং আসনে আওয়ামীলীগ থেকে দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুদার চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

 

রোববার রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মূছা মাতব্বর মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি  জানান, রাঙামাটির ২৯৯ নং আসন থেকে দীপংকর তালুকদারের মনোনয়ন পত্রের স্বাক্ষর  করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। মনোনয়নপত্র চুড়ান্ত হওয়ার পর রোববার বিকালে ঢাকার কেন্দ্রীয় দলীয় অফিস থেকে দীপংকর তালুকদার মনোনয়নপত্র গ্রহন করেছেন।

 

উল্লেখ্য, জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার তিন বারের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৯১,৯৬ ও ২০০৮ সালের রাঙামাটি আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৮ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে ২০১৪ সালের দশম জাতীয় সংসদে নির্বাচনে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি  উষাতন তালুকদার আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদারকে ১৮ হাজার ৮৫২ ভোটের ব্যবধানে হারান। এতে হাতি প্রতীক নিয়ে উষাতন তালুকদার পান ৯৬,২৩৭ ভোট এবং দীপংকর তালুদার পান ৭৭ হাজার ৩৮৫ ভোট পান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ