• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি ২৯৮ নং আসন
খাগড়াছড়িতে দুই সাবেক এমপিসহ ৫জনের মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2018   Sunday

আদালতে দন্ডের কারণে বিএনপি মনোনিত আব্দুল ওয়াদুদ ভূইয়া, দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামীলীগের ২ বিদ্রোহী প্রার্থী ও দাখিলকৃত ভোটার তালিকায় অসংগতির কারণে ইউপিডিএফ সমর্থিত ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ রবিবার বেলা পোনে একটার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: শহিদুল ইসলাম মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই ঘোষনা দেন।


মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিরা হলেন, জেলা বিএনপি‘র সভাপতি আব্দুল ওয়াদুদ ভুইয়া, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, ইউপিডিএফ এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা ও নতুন কুমার চাকমা।


ফলে নির্বাচন দৌড়ে টিকে রইলেন ৬জন। তারা হলেন- আওয়ামীলীগ মনোনিত কুজেন্দ্র লাল ত্রিপুরা, বিএনপি মনোনিত অপর দুই প্রার্থী সমীরণ দেওয়ান ও শহীদুল ইসলাম ভুইয়া, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, গণফোরামের আমজাদ হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলনের আব্দুল জব্বার গাজী।


বাতিল হওয়া মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে জেলা বিএনপি’র সভাপতি ১৯৯৫ সালের ১৫ ফেব্রুয়ারীর বির্তকিত নির্বাচন এবং ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি-জামাত শাসনামলে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ছিলেন। আর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি যতীন্দ্র লাল ত্রিপুরা নবম জাতীয় সংসদ নির্বাচনে সোয়া লক্ষ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। তিনি প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শরণার্থী টাস্কফোর্স-এর চেয়ারম্যান ছিলেন নয় বছর। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিশেবে বাতিল হওয়া অন্য দুটি মনোনয়ন পত্রের মধ্যে সচিব চাকমা এবং নতুন কুমার চাকমা, খাগড়াছড়িওত প্রভাবশালী আঞ্চলিক দল ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’-এর প্রভাবশালী নেতা। এই সংগঠনটির সমর্থিত প্রার্থী দশম জাতীয় সংসদ নির্বাচনে ৭৭ হাজার ভোট পেয়েছিলেন। ফলে এই নির্বাচনেও আওয়ামীলীগ-বিএনপি’র বাইরে এই দলের প্রার্থী শক্ত প্রতিদ্বন্ধী ছিল বলে ধারণা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ