• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি আসনের ১২ জনের মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2018   Sunday

আসন্ন একাদশ জাতীয় সংসদীয় নির্বাচনে রাঙামাটির ২৯৯ নং আসনে ১২ জন মনোনয়ন জমাদানকারীদের মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে এবং আশিষ দাশ গুপ্ত। নির্বাচনী এলাকার একভাগ ভোটারের তালিকা স্বাক্ষরসহ জমা দিতে না পারায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।


রোববার রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই বাছাইয়ের শেষ দিনে মনোনয়নপত্র বাছাই শেষে সকল প্রার্থী উপস্থিতিতে রাঙামাটি জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ এ তথ্য জানান।


রাঙামাটি আসনে মনোনয়নপত্র বৈধ প্রার্থীদের তালিকায় রয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের দীপংকর তালুকদার, জাতীয়তাবাদী দল বিএনপির দীপেন দেওয়ান ও মনি স্বপন দেওয়ান, বর্তমান সংসদ সদস্য ও জেএসএস স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার এমপি, জাতীয় পার্টির এ্যাডভোকেট পারভেজ তালুকদার, ইসলামি আন্দোলন বাংলাদেশের মোঃ জসিম উদ্দিন, ইউপিডিএফ এর শান্তি দেব চাকমা ও সচিব চাকমা।


জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন আগামী ৯ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ এবং ১০ডিসেম্বর প্রতীক বরাদ্ধ দেওয়া হবে।


বিষয়টিনিশ্চিত করেছেন রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। তিনি বলেন- যাচাই-বাছাই শেষে অমর এবং আশিষের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বর্তমানে এ আসনে ১০জন সংসদ সদস্য প্রার্থী রয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ