• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী মনি স্বপন দেওয়ান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2018   Friday

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯ আসনে সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ানকে বিএনপির প্রার্থী হিসেবে চুড়ান্ত মনোনয়ন দিয়েছে।


জেলা বিএনপির সূত্রে জানায়, আসন্ন সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯ আসনের জন্য কেন্দ্রীয় বিএনপির কার্যালয় থেকে নয় জন দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন। তাদের অন্যতম হচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান ও কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সহসম্পাদক মনীষ দেওয়ান। তবে মনোনয়ন পেলেও মনীষ দেওয়ান মনোনয়নপত্র জমা দেননি। শুক্রবার কেন্দ্রীয় বিএনপির থেকে মনি স্বপন দেওয়ানের প্রার্থীতা চূড়ান্ত ঘোষণা দেয়া হয়।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু জানান, রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপি চুড়ান্ত মনোনয়ন দিয়েছে। তিনি আরো জানান, আমাদের বিশ্বাস দীর্ঘ বছর ধরে সাধারণ মানুষ নির্যাতনের প্রতিবাদ হিসেবে মনি স্বপন দেওয়ানকে ভোট দিয়ে জয়লাভ করবো।


উল্লেখ্য, মণি স্বপন দেওয়ান এ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ২০০৩ সালে জয় লাভ করেন। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রীর হিসেবে দায়িত্ব পান। তবে তৎকালীন চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে বিএনপি ছেড়ে এলডিপিতে যোগদান করেন। গেল ১৪ নভেম্বর আবার বিএনপির সদস্য পদে যোগদানে আবেদন করেন। ওই দিন বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন কিনে নিয়ে জমা দেন। এর পর থেকে মনি স্বপন আলোচনায় আসেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ