• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

একাদশ জাতীয় সঙসদ নির্বাচন
রাঙামাটি আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2018   Sunday

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি ২৯৯ নং আসনে মনোনয়নপত্র  প্রত্যাহারের শেষ দিনে রোববার মনোনয়নপত্র দাখিলকারী ১২ জন প্রার্থীদের মধ্যে ৪জন প্রত্যাহার করেছেন।

 

জেলা রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে  রাঙামাটি পার্বত্য ২৯৯ নং আসনে মনোনয়নপত্র দাখিলকারী ১২ প্রার্থীর মধ্যে ৪ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহারকৃতরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা, ইউপিডিএফের কেন্দ্রীয় কমিটির নেতা সচীব চাকমা, ইউপিডিএফের জেলা সংগঠক শান্তি দেব চাকমা। এর আগে বাছাইয়ের দিনে অপর দুই মনোনয়নপত্র দাখিলকারী দুই স্বতন্ত্র প্রার্থী আশীষ দাশগুপ্ত এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা অমর কুমার দে এর মনোনয়নপত্র বাতিল করা হয়।

 

এ আসনে যারা প্রতিদ্বন্ধিতা অবতীর্ণ হয়েছেন তারা হলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার, বিএনপির সদস্য ও সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও বর্তমান সাংসদ উষাতন তালুকদার, বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টির জেলা শাখার সহ-সভাপতি জুঁই চাকমা, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতা মোঃ জসিম উদ্দিন, জাতীয় পার্টির জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট একেএম পারভেজ তালুকদার।

 

এদিকে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে ইউপিডিএফ সমর্থিত দুই প্রার্থী সচিব চাকমা ও শান্তিদেব চাকমা মনোনয়ন প্রত্যাহার করেছেন।তাদের দুই জনের মনোনয়ন প্রত্যাহারের পর রাঙামাটি আসনে ইউপিডিএফের আর নিজস্ব দলীয় কোন প্রার্থী থাকলো না। তবে পার্টি নির্বাচনে এই আসনে কাকে সমর্থন দেবে তা যথা সময়ে জানানো হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ