• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ভূমিকম্পে ঝুঁকিপূর্ন চিহ্নিত হলেও পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2014   Thursday

ভুমিকম্পের জন্য অত্যধিক  ঝুঁকিপূর্ন হিসেবে চিহিৃত করা রাঙামাটি সদর জেনারেল  হাসপাতাল ভবনটি। তাই সম্ভাব্য ঝুঁকিপূর্ন পরিস্থিতি  মোকাবেলায় হাসপাতালের বর্তমান অবকাঠামো সম্পূর্ন রুপে অপসারিত করা প্রয়োজন।

সম্প্রতি জাতিসংঘের(ইউএনডিপি) সহযোগিতায় এশিয়ান ডিসআস্টার প্রির্টিনেস সেন্টার স্ট্রাকচারাল ্এ্যাসেসমেন্ট রিপোর্ট ফর আর্তকোয়াক রিস্ক রিডাকসেন প্রোগ্রাম ইন সিএইচটি-এর রিপোর্টে হাসপাতাল কমপেক্্েরর এই ঝুঁকিপূর্ন পরিস্থিতির কথা উলেখ করা হয়েছে। তবে ২০১০ সালের জরিপে এই  ঝুঁকিপূর্ন পরিস্থিতির কথা উলেখ করা হলেও রিাের্ট প্রকাশের চার বছর পরেও হাসপাতাল কমপেক্্রকে ঝুঁকিমুক্ত করার কোন পদপে নেয়া হয়নি।

 জানা গেছে, ইউএনডিপি পরিচালিত এই রিপোর্টে রাঙামাটি জেলা সদরে ১৪ টি অবকাঠামোকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশন, রাঙামাটি বিটিসিএল ভবন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, রাঙামাটি পৌরসভা মিলনায়তন ও পৌর ভবন, রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় ভবনসহ ১৪ টি স্থাপনাকে ভুমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়।

 সূত্র মতে, রাঙামাটি জেনারেল হাসপাতাল কমপ্লেক্স বিষয়ে ইউএনডিপির জরিপে জানানো হয় বর্তমানে হাসপাতাল ভবনটির যে অবস্থায় রয়েছে তাতে এটি ব্যবহারের জন্য অনুপোযোগী। ২০০১ সালে নির্মিত এই হাসপাতাল কমপেক্্র  যেখানে নির্মান করা হয়েছে সে স্থানের মাটি ডি ক্যাটাগরির । এই মাটি ভুমিকম্পের জন্য ঝুঁকিপূর্ন । রিপোর্টে আরও উলেখ করা হয়, হাসপাতাল ভবন নির্মানে বাংলাদেশ ন্যাশনাল বির্ল্ডিং কোর্ড ১৯৯৩ যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং ভূমিকম্প প্রতিরোধক হিসেবে এই অবকাঠামো নির্মান করা হয়নি। হাসপাতাল কমপ্লেক্সের কলামও যথাযথ ভাবে করা হয়নি।

 এদিকে সূত্র মতে, ২০১০ সালে এই রিপোর্ট দেয়ার পর রাঙামাটি পৌরসভা কর্তৃপ ২০১৩ সালের ২০ মে  সিভিল সার্জনকে রিপোর্টের একটি কপি  সরবরাহ করেই তাদের দায়িত্ব শেষ করে। এর পর এক বছর পার হলেও এই বিষয়ে পৌরসভার প থেকে কোনরুপ পদপে গ্রহন করা হয়নি।

 জেনারেল হাসপাতাল কমপ্লেক্সের বর্তমান  ঝুঁকিপূর্ন চিত্রের বিষয়ে হাসপাতালের তত্বাবধায়ক  সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান জুন মাসের জেলা পষিদের হস্তান্তরিত বিভাগের সমম্বয় সভায় উপস্থাপন করেন এবং ইউএনডিপির  রিপোটের  বিভিন্ন বিষয়েও তুলে ধরেছেন।

এই বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান জানান ইউএনডিপর ২০১০ সালের রিপোর্টে রাঙামাটি জেনারেল হাসপাতাল কমপ্লেক্সটি ঝুঁিকপূর্ন হিসেবে চিহ্নিত করে  হাসপাতাল থেকে রোগীদের অন্যত্র সরিয়ে নেয়ার কথা বলা হয়েছে। এই বিষয়ে হাসপাতাল সম্পর্কে প্রদত্ত  তথ্যেও অধিকতর যাচাই বাছাই করে মতামত দেয়ার জন্য রাঙামাটি গনপূর্ত বিভাগ এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে দুই দফা চিঠি দেয়া হলেও  এই দুই প্রতিষ্ঠানের প থেকে কোন প্রকার সাড়া মিলেনি। স্বাস্থ্য বিভাগ রাঙামাটি জেলা পরিষদের  কাছে হস্থান্তরিত বিভাগ বিধায় বিষয়টি  জেলা পরিষদের সমন্বয় সভায় উপস্থাপন করা হয়েছে এবং এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রনালয়কে অবহিত করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও জানান, এই মূহুর্তে বিকল্প কোন জায়গায় হাসপাতালের রোগীদের সরিয়ে নেয়া সম্ভব নয় এবং হাসপাতালের কার্যক্রম ও অন্যত্র সরিয়ে নেয়া সম্ভব নয়। ফলে  ভুমিকম্পের জন্য  ঝুঁকিপূর্ন হলেও হাসপাতাল কমপ্লেক্সের কার্যক্রম অব্যাহতভাবে রাখতে হচ্ছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ