• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বাঘাইছড়িতে আওয়ামীলীগ প্রার্থী জনসংযোগ ও পথ সভা
জনবিছিন্ন প্রার্থীদের ভোটারদের প্রতি বর্জন করারআহ্বান দীপংকর তালুকদারের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2018   Tuesday

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি ২৯৯নং আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার প্রচারনার অংশ হিসেবে মঙ্গলবার বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন স্থানে পথ সভা ও জনসংযোগ করেছেন। 

 

উপজেলায় বঙ্গতলী ইউনিয়নসহ কয়েকটি স্থানে জনসংযোগ ও পথ সভায় দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বিগত সময়ে অস্ত্রের মুখে ভোটারদের জিম্মি করে ভোট ডাকাতি করেছিল। সুষম উন্নয়নের নামে ভোটারদের ভোট হরণ করা হয়েছে। কিš‘ সুষম উন্নয়ন তো দুরের কথা দুর সময়েও তাদের পাওয়া যায়নি। যেসব প্রার্থী কখনো জনগণের পাশে ছিল না ও সামাজিক কর্মকান্ডে থেকে নিয়োজিত ছিল না, সেসব জনবি”িছন্ন প্রার্থীদের ভোটারদের প্রতি বর্জন করার আহ্বান জানান তিনি।


পথ সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রনজিৎ দাশের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন জেলা আওয়ামীলীগের সভাপতি হাজী কামাল উদ্দিন,বাঘাইছড়ির বঙ্গতলী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নিকাশ দে।


দীপংকর তালুকদার আরো বলেন, উন্নয়ন কর্মকান্ডে অতীতের অন্য সব সরকারের চেয়ে আওয়ামীলীগ সরকারই সব চেয়ে বেশি উন্নয়ন করেছে। সরকার দুই মেয়াদে পাহাড়ে যা উন্নয়ন করেছে তা আজ দৃশ্যমান। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করার জন্য সর্বস্তরের জনসাধারনকে আহবান জানান।

এসময় দীপংকর তালুকদার বাঘাইছড়ির বঙ্গতলী ইউনিয়ন বসবাসরত জনসাধারণের দাবির প্রেক্ষিতি করেঙ্গাতলী বাজার হতে রুপকারী ইউনিয়নের সাথে যোগাযোগ ব্যবস্তার সার্থে করেঙ্গাতলী ব্রীজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ