• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি ২৯৯নং আসনের সংসদ সদস্য প্রার্থী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমার ১৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2018   Tuesday

পার্বত্য রাঙামাটি ২৯৯নং আসনের একমাত্র নারী ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা ১৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা ও অঙ্গিকারের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।

 

মঙ্গলবার রাঙামাটি প্রেস ক্লাবে এক সংবাদ সন্মেলনে জুই চাকমা বলেন, তিনি নির্বাচিত হতে পারলে পার্বত্য চুক্তি বাস্তবায়নে জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা রাখা, রাঙামাটিতে গ্যাস ও রেল সংযোগকরণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণ,কর্মসংস্থান সৃষ্টি, পাহাড়ী-বাঙালী সম্প্রীতি বজায় রাখাসহ রাঙামাটি জেলাকে একটি সুন্দর বাসযোগ্য স্থান করাসহ ১৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা দেন।

 

সংবাদ সন্মেলনে এসময় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য আবুল হোসেন, জেলা শাখার সভাপতি মধুসুদন চাকমা, সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ফিরোজ আহম্মেদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


তিনি আরো বলেন, তার দল পার্বত্য চুক্তির বিরুদ্ধে নয়। তবে পাহাড়ে বসবাস করা সকল জনগোষ্ঠীর মানুষের সম মর্যাদা ও সম সুযোগ সুবিধা ভোগ করবে এমন ধরনের নিশ্চয়তা বিধান করতে পারেনি বর্তমান ক্ষতাসীন সরকার। পাহাড়ে এখনো পাহাড়ী-বাঙালী উভয় জনগোষ্ঠীর লোকজন বৈষম্যর শিকার হচ্ছে। পার্বত্য চুক্তির বিশ বছরেও চুক্তি স্বাক্ষরকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সকার পাহাড়ে বসবাসকারী উভয় জনগোষ্ঠীর লোকজনদের আস্থা অর্জন করতে সক্ষম হয়নি।


তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন সরকারের মনোনীত প্রার্থী প্রতীক বরাদ্দের আগে ও প্রতীক বরাদ্দের দিনে বাঘাইছড়িতে নির্বাচনী প্রচারনা চালিয়েছেন যা নির্বাচনী বিধিলংঘনের পড়ে। তবে এসব কর্মকান্ড তা সাধারন মানুষ দেখেছে। তাই তার নির্বাচন কার্যালয়ে অভিযোগ করার দরকার নেই। তিনি সকল প্রার্থীদের নির্বাচনী প্রচারনায় সমান সুযোগের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ