• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী
পার্বত্য চট্টগ্রাম স্থায়ী সমাধান পেতে সিংহ মার্কায় ভোট চাইলেন উষাতন তালুকদার এমপি

চাউসিং মারমা,রাজস্থলী : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2018   Friday

আসন্ন জাতীয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার এমপি রাঙামাটি রাজস্থলী উপজেলায় নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে গণসংযোগ ও সমাবেশ করেছেন।

 

এদিকে, বাঙালহালিয়া বাজারে প্রচার প্রচারনার সময় স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার এমপি ও তার সমর্থকদের  প্রতিদ্বন্ধি প্রার্থী আওয়ামীলীগের সমর্থকরা বাধা দেয়ার অভিযোগ করেছেন নির্বাচন প্রচারণা কমিটি আহবায়ক উদয়ন ত্রিপুরা। তবে  আওয়ামীলীগের হাজী মুছা মাতব্বর তা অস্বীকার করে জানিয়েছেন বাধা দেয়ার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। 

 

এসময় উষাতন তালুকদার পার্বত্য চট্টগ্রাম স্থায়ী সমাধান লক্ষে ভোটারদের সিংহ মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, অতিথি পাখীর মত উড়ে সুন্দর কন্ঠে অনেক বড় নেতাদের কথা আপনারা শুনবেন। কিন্তু তারা পার্বত্য চট্টগ্রাম স্থায়ী সমাধানের জন্য জাতীয় সংসদে গিয়ে কিছুই বলছে না। এখানকার মানুষ শান্তি চাই। চাই নিরাপদ জীবন-যাবন। পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতির মধ্যে দিয়ে পার্বত্য রাঙামাটি জেলাকে উন্নয়ন এগিয়ে নেয়া প্রয়োজন।  তিনি জাতীয় সংসদে গিয়ে পার্বত্য রাঙামাটির সকল জাতি উন্নয়নে কথা বলেছেন।  অথচ কতিপয় ভিআইপি নেতারা ভুল তথ্য দিয়ে পাহাড়ী-বাঙ্গালীর মধ্যে দ্বন্ডে জড়ানো অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

রাজস্থলী বাজার ঐতিহাসিক বটতলা জনসভায় জেএসএস রাজস্থলী উপজেলা  শাখার সভাপতি পুলুখই মারমা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার। পিপল মারমা সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জেএসএস নেতা এবং ২৯৯নম্বর সাংসদ প্রতিনিধি সুভাষ তঞ্চগ্যা (বাচ্ছু), ব্যবসায়ী তুষার খান,নির্বাচন প্রচারণা কমিটি আহবায়ক উদয়ন ত্রিপুরা, সিএইচটি হেডম্যান এসোসিয়েশন সাধারণ সম্পাদক থোয়াইঅং মারমা হেডম্যান প্রমুখ।

 

সভায় বক্তারা আরো বলেন, আজ কৃষক, শ্রমিক, দিন মজুরী ছেলে-মেয়েরা কষ্ট করে পড়ালেখা করে চাকরী হচ্ছে না। চাকরী হচ্ছে অথের বিনিময়ে। তাই দল নয়, প্রতীক নয়, ব্যক্তিকেও অনুসরণ করা দরকার। এখন আমরা সবাই পার্বত্য রাঙামাটিবাসী। তাই শান্তি,সুখ, সম্প্রীতি অক্ষুন্ন রাখার লক্ষে আবারও সিংহ মার্কায় ভোট দিয়ে জয় করতে হবে। বক্তারা সৎ নিষ্ঠাবান ব্যক্তি উষাতন তালুকদারকে মূল্যবান ভোট দিয়ে এমপি হিসেবে জয়ের জন্য আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ