• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

রাঙামাটি ২৯৯নং আসনের স্বতন্ত্র প্রার্থী
পার্বত্য সমস্যাকে কোন জাতীয় রাজনৈতিক দল গুরুত্ব দেয়নি-উষাতন তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2018   Saturday
no

no

রাঙামাটি ২৯৯নং আসনের স্বতন্ত্র প্রার্থী ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার এমপি বলেছেন,পার্বত্য সমস্যাকে কোন জাতীয় রাজনৈতিক দল গুরুত্ব দেয়নি বলে আমাদের স্বাধিকার অধিকারের লক্ষে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি গঠন করতে হয়েছে। এই দলটি পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে স্থায়ী শান্তি ফিরে আসেনি। তাই পার্বত্য পাহাড়ী-বাঙালীর অধিকার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সিংহ প্রতীকে ভোট দিয়ে জুয়ুক্ত করে সংসদে পাঠাতে হবে।

 

তিনি সমালোচনা করে আরো বলেন,প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার বিগত পাচ বছরে কোন ক্ষমতায় ছিলেন নিা। কিন্তু ক্ষমতায় না থেকেও ক্ষমতা অপব্যবহার করেছেন। জনসাধারনের স্বার্থকে গুরুত্ব না দিয়ে ব্যক্তি স্বার্থকে গুরুত্ব দিয়ে বিশাল সম্পদের মালিক হয়েছেন। তাই দলকে দেখে নয় ব্যক্তিকে দেখে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।


রোববার বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী, তুলাবান,বাবু পাড়াসহ বিভিন্ন স্থানে পথ সভায় উষাতন তালুকদার এসব কথা বলেন।


স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার প্রচার প্রচারনাকালে প্রথমে উপজেলার বটতলা থেকে জনসংযোগ শুরু করেন। এর পর তিনি উপজেলা সদর সদর, বঙ্গলতলী, তুলাবান,বাবু পাড়াসহ বিভিন্ন স্থানে জনসংযোগ চালান। এসব পথ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন উপজেলা পরিষদ চেয়াম্যান বড়ঋষি চাকমা, জনসংহতি সমিতির ভূমি বিষয়ক সম্পাদক চিংহ্লামং চাক, মানবা রঞ্জন চাকমা প্রমুখ।


উষাতন তালুকদার বলেন, বিগত ৫ বছরের সংসদ সদস্য হয়ে সংসদে ও সংসদের বাইরে পাহাড়ে মানুষের অধিকারের পক্ষে কথা বলে গেছি। অভিজ্ঞতা হয়েছে। আগামীতে নির্বাচিত হলে জনগণের পক্ষে আরো কাজ করতে পারব। তিনি আরো বলেন, নিজের স্বার্থকে প্রাধান্য দিলে আমি অনেক সম্পত্তির মালিক হতে পারতাম কিন্তু নিজের স্বার্থকে দেখিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ