• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটি আসনের
জাতীয় পার্টির প্রার্থী পারভেজ তালুকদারের নির্বাচনী ইশতেহার ঘোষনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2018   Sunday

আসন্ন জাতীয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাঙামাটি ২৯৯ নং আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এমএকে পারভেজ তালুকদার রাঙামাটি আসন থেকে তার প্রার্থীতা প্রত্যাহারের জন্য নানান কথা উঠছে তা সত্য নয় দাবী করেছেন। তিনি বলেন, যতই চাপাচাপি আসুক না কেন তিনি তার প্রার্থীতা প্রত্যহার করবেন না। একমাত্রই তার মৃত্যু হলে জাতীয় পার্টি থেকে এই প্রার্থীতা প্রত্যাহার হবে।


রোববার নির্বাচন পরিস্থিতি ও নির্বাচনী ইশতেহার ঘোষনা নিয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে লাঙ্গল প্রতীক প্রার্থী এমএকে পারভেজ তালুকদার এ কথা বলেন।


সংবাদ সন্মেলনে তিনি নির্বাচিত হলে রাঙামাটি জেলার ৮০ হাজার পরিবারকে একটি চাকুরি দেয়ার ব্যবস্থা, রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পার্বত্যবাসীর জন্য ষতকরা ৩০ ভাগ কোটার ব্যবস্থা, গামেণ্টস ফ্যাক্টরী ফলমুলের হিমাগার ও ফ্রট ইন্ডাষ্ট্রি স্থাপন, রাঙামাটিতে পর্যটন গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দুরসহ বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়া পাহাড়ে বসবাসরত পাহাড়ি বাঙালিদের জন্য সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল জন গণের জন্য উন্নয়নমূখী কাজ করে যাবো। পাহাড়ি বাঙালি সমান তালে উন্নয়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন।


শহরের জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে জাতীয় পার্টির প্রার্থী এমএকে পারভেজ তালুকদার ছাড়াও জাপা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী বাদশা, জেলা জাপার সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা,জেলা জাপার যুগ্ন সম্পাদক রেজাউল করিম মিন্টু ,জেলা মহিলা পার্টির সভাপতি কবিতা ত্রিপুরা, জেলা জাপা নেত্রী মহিতি চাকমা, জেলা জাপার মহিলা সম্পাদক রওশন আরা বেগম,জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো.সাইফুল ইসলামসহ জেলা জাপার অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ