• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বরকলে শান্তিপূর্ণ ভোট ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2018   Wednesday

রাঙামাটির ভারত সীমান্তবর্তী বরকল উপজেলা শান্তিপূর্ণ ভোট গ্রহণ ও ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ও স্থানীয় ভোটাররা।


বুধবার সকালে বরকল উপজেলা প্রেসক্লাবের আয়োজিত জনতার চোখে নির্বাচন ও কেমন পরিবেশ চাই শীর্ষক আলোচনা সভায় এ দাবী জানান বক্তারা।


বক্তারা বলেন, বরকল সব সময় শান্তিপূর্ণ এলাকা। কিন্তু বিগত নির্বাচনগুলোতে এ এলাকার সহজ সরল জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাদের মারধর করে ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়ে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া হয়েছে। পরিচয় পত্র কার্ড প্রদর্শন বাধ্যতামুলক এ অজুহাত দেখিয়ে ভোটারদের হয়রানী করা হয়েছে।
ফলে ভোটাররা ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।


বক্তারা বলেন, দুর্গম এলাকায় কিছু মানুষের সচেতনতার অভাবে পরিচয় পত্র বাসায় রেখে ভোট দিতে আসে। ফলে তাদের তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তাদের পরিচয় নিশ্চিত হওয়ার অনেক মাধ্যম আছে। পরিচয় পত্র না থাকলেও তারা প্রকৃত ভোটার কিনা তা যাচাই বাচাই করে ভোট প্রদানের ব্যবস্থা করার দাবী জানান।


সভায় বরকল প্রেসক্লাবের সভাপতি পুলিন বিহারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বরকলউপজেলা চেয়ারম্যান মনি চাকমা,ভাইস চেয়ারম্যান বিধান চাকমা, বরকল থানারওসি মফস্বল আহমদ, বরকল বিজিবি জোন প্রতিনিধিমো, রফিক, আওয়ামীলীগেরপ্রতিনিধি অংচা সিং মারমা, বিএনপি প্রতিনিধি সুবিমল চাকমা ও নজরুলইসলাম, ইউপি সদস্য আবু বকর, আইমাছড়া ইউপি চেয়ারম্যান শান্তি কুমারচাকমা, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা, জেএসএস প্রতিনিধিশ্যাম রতন চাকমা, বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, বরকল কলেজের শিক্ষক গৌতম চাকমা,কার্বারী নন্দ বিকাশ চাকমা, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমূখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ