• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

ভোট ডাকাতি করে ৫বছর ক্ষমতায় থেকেও চুক্তির একটি ধারাও বাস্তবায়ন করতে পারেনি-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2018   Monday

রাঙামাটির ২৯৯নং আসনের আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার অভিযোগ করে বলেছেন, জনসংহতি সমিতির প্রার্থী ও বর্তমান সাংসদ ঊষাতন তালুকদার ভোট ডাকাতি করে পাঁচ বছর ক্ষমতায় থাকার পরও চুক্তির একটি ধারাও বাস্তবায়ন করতে পারেননি। এখন ভোটের মাঠে চুক্তি বাস্তবায়নের মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাইছেন। তিনি গত পাচ বছরে পার্বত্য এলাকায় কোনো উন্নয়ন করতে পারেনি।


মঙ্গলবার রাঙামাটির বিলাইছড়ি উপজেলা সদর বিলাইছড়ি বাজার ও ধুইমাছড়াসহ বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পথসভা,জনসংযোগকালে পথ সভায় তিনি এ অভিযোগ করেন।


আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার পাহাড়ে শান্তি সম্প্রীতি, উন্নয়ন ও পার্বত্য চুক্তি বাস্তাবায়ন অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানিয়ে পাহাড়ি-বাঙালি সকলের অধিকার নিশ্চিত করে যাচ্ছে বর্তমান সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে পাহাড়ে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন অব্যাহত রয়েছে। পার্বত্য চুক্তি বাস্তবায়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার ছাড়া চুক্তি অন্য কারো পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়।


তিনি অভিযোগ করে আরও বলেন, সকাল নয় টায় ধুপ্পেছড়া পথ সভায়, বিলাইছড়ি বাজার সমাবেশ, বিলাইছড়ি পাংখোয়া পাড়া ও বঙ্গলতলীতে পথসভা, জনসংযোগ করা হয়। এসময় রাঙামাটি সংরক্ষিত আসনের সাংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক জ্যোতিময় চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ অন্যন্যা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


দীপংকর তালুকদার বলেন, জুম্মো অধিকারের নামে ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন এবং পাহাড়ে সুষম উন্নয়নের নামে পার্বত্য জনসংহতি সমিতি জেএসএস ও তাদেও নেতা উষাতন তালুকদার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাহাড়ের সাধারণ মানুষের সাথে বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে, জনগণকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। এসময় তিনি জনবিচ্ছন্ন প্রার্থীদের ভোট না দেওয়ার আহব্বানও জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ