• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

কাপ্তাইয়ে গণসংযোগকালে
পার্বত্য সমস্যার স্থায়ী সমাধানে তাকে পুনরায় নির্বাচীত করার আহবান উষাতন তালুকদারের

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2018   Monday

রাঙামাটি ২৯৯নং অাসনে সতন্ত্র প্রার্থী ও বর্তমান সাংসদ ঊষাতন  তালুকদার  পার্বত্য সমস্যার স্থায়ী সমাধানে তাকে পুনরায় নির্বাচীত করার আহবান জানিয়েছেন।

 

তিনি বলেন,ভোট দিতে হবে নির্বিঘ্নে। অাপনার যে প্রার্থীকে পছন্দ সেই প্রার্থীকে। যে প্রার্থী অাপনার অধিকারের কথা সংসদে গিয়ে সাহসের সাথে উপস্থাপন করে অাপনার অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হবে এমন প্রার্থীকে।

 

তিনি আরো বলেন, কেপিএমকে বাঁচাতে অামি ইতিমধ্যে ব্যাপক কাজ করেছি। চেষ্টা করেছি অাশির দশকের এ মিলকে  পুনরায় সচল করতে। সম্প্রতি স্থায়ী কমিটির একটি টিম কেপিএম পরিদর্শন করে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অাপনারা যারা বেতন পেনশনের টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা অামার জন্য অাশির্বাদ করবেন। অামি অাবার সাংসদ হলে অাপনাদের এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবেন।

         

কাপ্তাইয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত উষাতন তালুকদার কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ মিশন এলাকা, কলাবাগান, বারঘোনা সিনেমাহল, কয়লার ডিপো, কেপিএম গেইট, বড়ইছড়ি, নোয়াপাড়া, কুকিমারা এলাকায় তার নির্বাচনী প্রচারণা  চালান।  এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে তার নির্বাচনী ইশতেহার ও লিফলেট বিতরণ করেন। ভোটারদের জড়িয়ে ধরে পার্বত্য সমস্যার স্থায়ী সমাধান করতে তাকে পুনরায় জয়যুক্ত করার আহবান জানান।

 

তিনি নির্বাচীত হলে তাদের সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।জনসংহতি সমিতির (জেএসএস) নোয়াপাড়া গ্রাম কমিটির সভাপতি অংথোয়াই মারমার সঞ্চালনায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময়  অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেএসএসের কেন্দ্রীয় কমিটির ভূমি বিষয়ক সম্পাদক চিংলা মং চাক, জেএসএস কেন্দ্রীয় কমিটির সদস্য সৌখিন চাকমা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নির্বাচনী প্রধান এজেন্ট উদয়ন ত্রিপুরা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি জুয়েল চাকমা, জেএসএসের কাপ্তাই উপজেলা শাখার সভাপতি বিক্রম মারমা, সহ-সভাপতি জন চাকমা, সাধারণ সম্পাদক সায়ামং মারমা, সাংগঠনিক সম্পাদক খ্যাইসাঅং মারমাসহ অারও অনেকে।

--হিলবিডি২৪/সম্পদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ