• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অবৈধ অস্ত্রধারী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে নৌকায় ভোট দেয়ার আহ্বান দীপংকর তালুকদারের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2018   Thursday

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে নৌকা মার্কায় ভোট দিয়ে শান্তি ও গণতন্ত্রের পক্ষে ব্যালটকে অস্ত্র হিসেবে প্রয়োগ করার জন্য পাহাড়ী-বাঙ্গালীদের আহ্বান জানিয়েছেন। 

 

তিনি বলেন,নির্বাচিত হলে পার্বত্যাঞ্চলের পাহাড়ী-বাঙালী সকল সম্প্রদায়ের ভ্যাগ উন্নয়নে কাজ করে যাওয়ার পাশাপাশি রাঙামাটিতে ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি কলেজ, টেক্সটাইল কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহন করা হবে এবং প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ক্ষেত্রে ভূমিকা রাখবেন।

 

বৃহস্পতিবার রাঙামাটি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বেতবুনিয়া বাজার, আর্দশ পাড়া, এরাবনিয়া, সোনাইছড়িসহ বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো জানান, পার্বত্য শান্তি চুক্তির পরে পার্বত্যাঞ্চলে শান্তির সুবাতাস বইছে কিন্তু অবৈধ অস্ত্রধারীদের দ্বারা গুম , হত্যা, চাঁদাবাজি, অপহরণের কিছুটা তৎপরতা রয়েছে। পার্বত্য অঞ্চলকে পুর্ন শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সরকার। পার্বত্য অঞ্চলের শান্তি চুক্তি বাস্তবায়নে ও শান্তি প্রতিষ্ঠায় আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই।


তিনি বলেন, আজকে লংগদুসহ রাঙামাটির দশ উপজেলায় শেখ হাসিনার নৌকার পক্ষে যে গণ জোয়ার সৃষ্টি হয়েছে, তাতে গণতন্ত্রের বিপক্ষ শক্তি অবৈধ অস্ত্রধারীদের পরাজয় ঘটবে।


তিনি আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পার্বত্য অঞ্চলের পার্বত্য অঞ্চলের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করার সুযোগ দেওয়ার আহবান জানান।


এসময় কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকু রোয়াজাসহ অন্যন্যা নেতৃবৃন্দ ব্কব্য রাখেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ