• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পাঠানো শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2018   Thursday

রাঙামাটি জেলার দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী পাঠানো শুরু করেছে জেলা নির্বাচন অফিস। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে এ কার্যক্রম শুরু হয়। চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। 

 

জেলা নির্বাচন কার্যালয় জানায়, পার্বত্য রাঙামাটি ২৯৯নং আসনের দশটি উপজেলার মধ্যে ৬টি উপজেলার ১৮টি দুর্গম ভোট কেন্দ্র রয়েছে। এসব দুর্গম ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠানের যাতবীয় সরঞ্জাম, কর্মকর্তা এবং কেন্দ্রের আইন-শৃংখলায় নিয়োজিত সদস্য ও কর্মকর্তাদের হেলিকপ্টারের মাধ্যমে এসব দুর্গম কেন্দ্রগুলোতে গতকাল বৃহস্পতিবার থেকে পাঠানো শুরু হয়েছে। এর মধ্যে জুরাছড়ি উপজেলার ৬টি, বরকল উপজেলার ২টি, বাঘাইছড়ি উপজেলায় ৬টি, বিলাইছড়ি উপজেলায় ৩টি ও রাজস্থলী উপজেলায় ১টি দুর্গম ভোট কেন্দ্র রয়েছে। এছাড়া নির্বাচনের পর আবারও হেলিকপ্টারযোগে সরঞ্জাম ও নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আসা হবে।


রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির আসনে দুর্গম ১৮টি ভোট কেন্দ্রে পর্যায়ক্রমে হলিসর্টির মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পৌছানো হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ