• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটিতে নির্বাচনী কাজে নিয়োজিত থাকবে প্রায় ১০ হাজার জনবল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2018   Friday

আগামী ৩০ডিসেম্বর নির্বাচনী দিনে রাঙামাটি ২৯৯ নং আসনে নির্বাচনী কাজে নিয়োজিত থাকবে আইন শৃংঙ্খলাবাহিনী ও ভোট গ্রহনকারী মিলে প্রায় দশ হাজার জনবল। এর মধ্যে সেনা ,র‌্যাব,পুলিশ, বিজিবিও আনসার ৭হাজার ১১০জনএবং প্রিজাইডিং অফিসার ,সহ-প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার ২হাজার ৮৮২জন।


জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানান, বৃহস্পতিবার দুপুর থেকে হেলিকাপ্টার যোগে জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলের ১৮টি ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোটের সরঞ্জামের সাথে দুর্গম কেন্দ্রেতে হেলি যোগে ভোট গ্রহন কর্মকর্তাদের ও পাঠানো হয়েছে। ৪লক্ষ ১৮ হাজার ভোট গ্রহন করবেন এসব কর্মকর্তারা।সুষ্ঠু অবাধ ও গ্রহন যোগ্য নির্বাচনের স্বার্থে বিপুল পরিমান আইনশৃংঙ্খলাবাহিনী নির্বাচনে নিয়োজিত রাখা হয়েছে।


জেলা রিটানিং অফিসার জানান, সেনাবাহিনীর ১৫৩টি ষ্টেকিং ফোর্স নির্বাচনের দিন নিয়োজিত থাকবে এদের মধ্যে প্রতি টিমে ১০জন সেনা দায়িত্ব পালন করবেন। সেনা রিজার্ভ ষ্টেকিং ফোর্স ১৭টি প্রতি টিমে ২০জন করে থাকবে। র‌্যাব ২টি টিম থাকবে এক টিমে ৮জন করে র‌্যাব সদস্য থাকবেন। বিজিবি ৪৪টি প্লাটুন এক প্লাটুন সমান ২৫জন থাকবে। পুলিশের ১০টি টিম থাকবে ১টিমে ১০জন করে দায়িত্ব পালন করবেন। পুলিশের মোবাইল টিম ২৭টি এক টিমে ৫জন করে থাকবে। মোট আনসার ভিডিপি ২হাজার ৪৩৬জন।তাই ব্যাটালিয়ান আনসার প্রতি কেন্দ্রে ১২জন করে দায়িত্ব পালন করবেন।এছাড়াও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।


পুলিশ সুপার আলমগীর কবির বলেন,পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য মিলে এ জেলায় প্রায় ২ হাজারের অধিক পুলিশ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। তাই আশা করছি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ