• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে বিধবার বসত বাড়ি আগুনে পুড়ে ছাই

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2019   Monday

রাঙামাটির বরকল উপজেলা সদরের পাশে চাইল্যাতুলি গ্রামের সুরতারা চাকমা (৫৫) নামে এক বিধবার বসত ঘরে আগুন লেগে সর্ম্পূন পুড়ে ছাই হয়ে গেছে। এতে বাড়ির সমস্ত মালামাল কাপড় চোপড় নগদ ১৬ হাজার টাকা সোলার প্যানেল ব্যাটারী ও ফার্ণিচার পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি গ্রস্থ হয়েছে।


জানা যায়, গেল রোববার রাত আনুমানিক ২টায় অসাবধানবসত চুলার আগুন থেকেই এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। অঘোর ঘুমের মধ্যে আগুনের লেলিহান শিখা যখন র্স্পশ করে তখন সুরতারা চাকমা জেগে উঠে। তখন তার সাথে থাকা নাতি সপ্তম শ্রেনির ছাত্রী চয়সোনা চাকমা ও চর্তুথ শ্রেনির ছাত্র অন্তর চাকমা কে কোন ভাবে বাচাঁয়। কিন্তু নাতি দুটিকে রক্ষা করতে পারলেও বাড়ির কোন মালামাল কাপড়চোপড় নগদ টাকা সোলার প্যানেল ব্যাটারী ছাত্র ছাত্রীদের পাঠ্যবই সহ হাড়ি পাতিল কোন কিছু রক্ষা করতে পারেনি বলে ক্ষতিগ্রস্থ সুরতারা চাকমা জানান।

 

বর্তমানে সুরতারা চাকমা তার আত্মীয়ের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। স্বামী নতুন জয় চাকমার মৃত্যুর পরে আইমাছড়া ইউনিয়নের সমমুনি পাড়া গ্রাম থেকে উপজেলা সদওে বাসা নিয়ে থাকেন এবং দুটি নাতনির লেখাপড়ার দেখাশুনা করেন সুরতারা চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ