• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে অস্ত্র, গুলি ও নগদ টাকাসহ ইউপিডিএফ সদস্য আটক

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2019   Thursday

খাগড়াছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদসহ ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

 

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের (বিজয়ী বাইশ) এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ আহসান হাবিবের নেতৃত্বে সদর উপজেলার অমৃত কার্বারী পাড়ায় অভিযান চালিয়ে বিলপাড়া ভাইবোনছড়ার শশি কান্তি চাকমার ছেলে কিরণ চাকমা (৩৭) কে ১টি এলজি, ১রাউন্ড এ্যামুনিশন, আদায়কৃত ২হাজার ২টাকা চাঁদা, ২টি চাঁদা আদায়ের রশিদ, ১টি নোটবুক ও জাতীয় পরিচয়পত্র সহ আটক করে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত সরঞ্জামসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

 

সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন জানান, জোন অধীনস্থ এলাকায় যেকোন সন্ত্রাস ও দমনে সচেষ্ট রয়েছে নিরাপত্তাবাহিনী, এ বিষয়ে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবেও জানান তিনি।

 

ইউপিডিএফ’র মুখপাত্র নিরন চাকমা জানান, আটককৃত ব্যক্তি সাধারণ গ্রামবাসী। ইউপিডিএফ’র ভাবমূর্তি ক্ষুন্ন করতে তাকে আটক করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ