• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

স্বামীকে ফিরে পাওয়ার জন্য ছেলের অপহরণ নাটক সাজালেন মা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2019   Thursday

নিজের স্বামীকে ফিরে পাওয়ার জন্য নিজের ছেলেকে দিয়ে অপহরণ নাটক সাজালেন মুন্সিগঞ্জ জেলার নয়গাও গ্রামের বাসিন্দা বিলকিছ বেগম।

 

খাগড়াছড়ি সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ শাহাদাৎ হোসেন টিটো জানান মুন্সিগঞ্জ জেলার নয়গাও গ্রামের বাসিন্দা বিলকিছ বেগম তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার স্বামী তার কাছ থেকে তার ছেলেকে অপহরণ করেছে মর্মে তার স্বামী জাকির হোসেন, তার স্বামীর দ্বিতীয় স্ত্রী হাজেরা বেগমসহ চার জনের বিরুদ্ধে খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা অপহরণ মামলা দায়ের করে। মামলায় তিনি উল্লেখ করেন বিগত ১১/০১/২০১৯খ্রিঃ রোজ শুক্রবার তারিখ আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয় সংগগ্ন ইসলামপুর রাস্তা থেকে বাদীনিকে মারধর করে তার ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। তার মামলার পরিপেক্ষিতে বিজ্ঞ আদালত অভিযোগ খানা খাগড়াছড়ি সদর থানার এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিলে, খাগড়াছড়ি সদর মডেল থানার দুটি পুলিশ টিম ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা ও বাদীর পিত্রালয় চাঁদপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিগত ১৬/০১/২০১৯ তারিখ বুধবার বাদীর পিতা শহীদ মিয়ার বাড়ী থেকে তার ছেলে (ভিকটিমকে) উদ্ধার করে পুলিশ। খাগড়াছড়ি সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ বলেন এটি একটি সাজানো অপহরণ নাটক। যা বাদী তার স্বামী ফিরে পাওয়ার জন্য করেছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ