• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা আটক

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2019   Wednesday

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাত রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ এলাকা থেকে মোটরসাইকেল যোগে শিলাছড়ি দিকে যাওয়ার চেষ্টা করলে যৌথ বাহিনীর একটি দল খবর পেলে লক্ষ্মীছড়ি সদর জোন এলাকায়  সুপার জ্যোতি চাকমাকে আটক করে। সুপার জ্যোতি চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা তপন জ্যোতি চাকমা বর্মা হত্যা মামলার অন্যতম আসামী। লক্ষীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আরো জানান তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী ছিলো। এছাড়া তিনি বিভিন্ন মামলার এজাহার ভুক্ত আসামী। তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

 

এদিকে ইউপিডিএফের প্রেস সেকশনের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় সুপার জ্যোতিকে আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাকে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি  জানিয়ে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে অন্যায় ধরপাকড় ও নিপীড়ন-নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে নির্বাচিত জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ পর্যন্ত এর থেকে রেহাই পাচ্ছেন না। প্রতিনিয়ত অন্যায় ভাবে কাউকে না কাউকে গ্রেফতার, রাত-বিরাতে ঘরবাড়ি তল্লাশিসহ জনগণের উপর নানা অত্যাচার চালানো হচ্ছে। ফলে জনগণ এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যেই দিন যাপন করতে বাধ্য হচ্ছেন।

 

প্রেস বার্তায়  অবিলম্বে সুপার জ্যোতি চাকমাকে নিঃশর্ত মুক্তি ও অন্যায় ধরপাকড়সহ জনহয়রানিমূলক কর্মকা- বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আব্দুল জব্বার  জানান, ‘লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। এছাড়াও লংগদু ও নানিয়ারচর উপজেলায় জেএসএসের নেতা হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। এ সকল মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

 

উল্লেখ্য, ২০১৭ সালের ১ জানুয়ারি নিজ বাসা হতে অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর অভিযানে আটক হন উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। এর পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। হাইকোর্ট থেকে জামিন নিয়ে পূনর্বহাল হলেও বিভিন্ন উপজেলায় হত্যা মামলার ঘটনায় আত্মগোপনে ছিলেন ইউপিডিএফ সমর্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। ফের এক বছরের মাথায় আবার আটক হলেন সুপার জ্যোতি চাকমা। বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের আটকের বিষয়টি স্বীকার করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ