• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে ইউপিডিএফ সমর্থিত পিসিপির জেলা সভাপতি কুনেন্টু চাকমাকে অস্ত্রসহ আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2019   Saturday

রাঙামাটির কুতুকছড়ির উত্তর পাড়া এলাকায় শনিবার অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা ইউপিডিএফের প্রসীত গ্রুপের সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমাকে একটি বিদেশী পিস্তল,৫ রাউন্ড গুলি ও নগদ ৪ লক্ষ টাকাসহ আটক করে। আটক কুনেন্টু চাকমা নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমার হত্যা মামলার অন্যতম আসামী বলে পুলিশ জানিয়েছে।


রাঙামাটি কোতয়ালী থানার সহকারী পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার জানান, গোপন সুত্রে খবর পেয়ে শনিবার দুপুরের দিকে কুতুকছড়ির উপর পাড়া এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এ সময় ইউপিডিএফ এর বেশ কয়েক জন সদস্য একত্রিত হয়ে চাঁদার টাকা ভাগাভাগি বন্টন নিয়ে বৈঠক করছিল। অভিযানের সময় কুনেন্টু চাকমাকে গ্রেফতার করা গেলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ৪ টি মোবাইল ও ইউপিডিএফ এর চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ