• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে গুলিসহ জেএসএস ও ইউপিডিএফের ৩ কর্মী আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2019   Friday

শুক্রবার রাঙামাটি শহরের বনরুপা এলাকা থেকে গুলিসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (মুল দল) দুই কর্মীকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এরা হলেন সুপ্রকাশ চাকমা(৫২) ও সুজিত রঞ্জন চাকমা(৪০)।

 

পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিকে যৌথ বাহিনীর সদস্যরা গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বনরুপা এলাকার রাঙামাটি ডায়গোনেস্টি সেন্টারের নিচ তলা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (মুল দল) দুই কর্মীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একে-৪৭ এর ৭রাউন্ড তাজা গুলি, নগদ ৬ হাজার ২৫৬ টাকা উদ্ধার করা হয়।


রাঙামাটি কতোয়ালী থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন সত্যতা স্বীকার করে জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) কর্মী বলে জানিয়েছে। এ ব্যপারে মামলার প্রক্রিয়া চলছে।


অপরদিকে, নানিয়ারচর উপজেলার রামহরিপাড়া এলাকা থেকে গোপণ সংবাদের ভিত্তিতে বিমান খীসা ওরফে অনিমেষ খীসা(৩৯) নামের ইউপিডিএফের এক কর্মীক আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে ১২ হাজার ৩৪৫ টাকা, টাকা আদায়ের রশিদ বই, মোবাইল সেট, পরিচয় পত্রসহ আটক করে। আটককৃত ব্যক্তিকে নানিয়ারচর থানায় সোপর্দ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ