• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে যৌথবাহিনীর অভিযানে ডবল মার্ডারে জড়িত দু’জন আটক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Feb 2019   Thursday

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে  চাঞ্চল্যকর ডবল মার্ডারের সাথে জড়িত সন্দেহে দু`জনকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা হল খোংসাথুই মারমা প্রকাশ মোস্তফা (৫২) ও তপন তালুকদার (৩২)। গ্রেফতারের পর তাদের কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) বিকেল প্রায় পাঁচটায় রাইখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যৌথবাহিনী। গত সোমবার(৪ ফেব্রুয়ারী) বিকেল চারটায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় মাসিং মারমার চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডারত অবস্থায় মূখোশধারী একদল সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ঘটনাস্থলেই মংসিনু মারমা (৪০) ও তার বন্ধু  মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (৩২) নিহত হয়। নিহত দু’জনকে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ তাদের কর্মী বলে দাবী করে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে পরদিন আধাবেলা হরতাল পালন করেন। খুনের ঘটনায় নিহত মংসিনু মারমা’র শশুর আপ্রু মারমা বাদি হয়ে চিহ্নিত ২১ জনসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরোদ্ধে চন্দ্রঘোনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জোড়া খুনের পর থেকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে অভিযানে নামে।

 

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জোড়া খুনের ঘটনায় দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত সব সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে পুলিশ ও যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ