• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের মৃত্যুতে রাঙামাটি ইউনিটের শোক সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2015   Sunday

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ এম. এস. আকবর এমপি’র মৃত্যুতে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে  রোববার শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের  অফিস সহকারী  সৌহানা ফেরদৌসের স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। রাঙামাটি পৌরসভার মেয়র ও রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় আরো বক্তব্য রাখেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এম. বখতিয়ার উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল আবছার, মোঃ জসীম উদ্দিন বাবুল, মোঃ রেজাউল করিম, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারী আকবর হোসেন চৌধুরী। এতে আরো বক্তব্য দেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য শেখ মোঃ আবুল কালাম আজাদ, সৈকত রঞ্জন চৌধুরী, সিনিয়র আরসিওয়াই মোঃ পারভেজুল ইসলাম সুমন প্রমুখ। শোক সভায় রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য, যুব রেড ক্রিসেন্টের সদস্যরা সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

         

শোক সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ এম. এস. আকবর এমপি আর্তমানবতার সেবাই কাজ করেছেন। তিনি একজন নিষ্ঠাবান ও আদর্শবান মানুষ ছিলেন। রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরো সুন্দরভাবে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। বক্তারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ এম. এস. আকবর এমপি’র কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন। তার রুহের মাগফিরাত কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ