• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    
 
ads

রাঙামাটিতে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ৫ম বর্ষপূতি পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2015   Sunday

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে রোববার  রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।দৈনিক গিরির্দপনের সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, জেলা পরিষদ মুখ্য নিবার্হী কর্মকর্তা এস এম জাকির হোসেন, নিবার্হী কর্মকর্তা মোঃ ছাদেক আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি কতোয়ালী থানা কর্মকর্তা মনু ইমতেয়াজ হোসেল, গ্রীন হিলের চেয়ারপারর্সন টুকু তালুকদার, জেলা পরিষদের হিসাব ও নিরিক্ষা কর্মকর্তা আব্দুল মনছুর চৌধুরী, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রেডক্রিসেটের সেক্রেটারী এম জিসান বখতেয়ার, ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন, ছাত্র ইউনিয়নে সভাপতি সৈকত রঞ্জন চৌধুরীবাংলাদেশ প্রতিদিন রাঙামাটি জেলা প্রতিনিধি (সাংবাদিক) ফাতেমা জান্নাত মুম। এসময় বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে একটি র‌্যালী জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কেটে বাংলাদেশ প্রতিদিন ৫ম বর্ষপূতি ও ৬ষ্ঠ বছরের পদার্পণ অনুষ্ঠানের সুচনা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

 

জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, বাংলাদেশের সাথে পার্বত্যাঞ্চলে হাজারও মানুষের আস্থা অর্জন করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। পত্রিকাটি প্রতিষ্ঠার লগ্ন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে। তা ছাড়া প্রচারবহুল পাঠক সমাদৃত এই পত্রিকাটি পার্বত্যাঞ্চলে প্রত্যন্ত ও দূর্গম এলাকায়ও স্থান করে নিয়েছে।

 

তিনি আরও বলেন, বর্তমান প্রকাশনা শিল্পের সংকটের মধ্যেও বাংলাদেশ প্রতিদিন যে ভাবে প্রকাশনার ধারাকে অব্যাহত রেখেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি সংবাদপত্রে এ চলমান সংকট নিরসনে সরকারের সহযোগিতা প্রদানের উপর গুরুত্বারোপ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ