• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বরকলের সীমান্তবর্তী ঠেগা খুব্বাং বাজারের অগ্নিকান্ডে ৩৬টি দোকান ও বসতঘর পুড়ে ছাই

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2019   Tuesday

রাঙামাটির বরকল উপজেলার ভূষনছড়া ইউনিয়নের সীমান্তবর্তী ঠেগার খুব্বাং বাজার মঙ্গলবার বিকালে অগ্নিকান্ডে ২টি বাজার সেডসহ ৩৬টি দোকান ও বসত ঘর সম্পুর্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আগুন নেভাতে গিয়ে ২জন আহত হয়েছে। 

 

জানা যায়, উপজেলার ভূষনছড়া ইউনিয়নের সীমান্তবর্তী ঠেগার খুব্বাং বাজারের গতকাল বিকালের দিকে রাম চাকমার চায়ের দোকানের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথে বাজারের ২টি বাজার সেড ৩৬টি দোকান ও বসতঘরের বিভিন্ন মালামাল আসবাবপত্র সোলার প্যানেল ব্যাটারী সহ প্রায় কোটি টাকার সম্পদ পুড়েঁ ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে মল্লিকা চাকমা ও নিরন শান্তি চাকমা নামের দুজন আহত হয়েছেন বর্তমানে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে তাবু টাঙিয়ে মানবেতর জীবন যাপন করছেন।


আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদার রতন চাকমা সুরেশ কুমার চাকমা ফুলরাজ চাকমা ভুজল চাকমা ও লক্ষন চাকমা জানান, বাজারে হঠাৎ করে আগুন লাগার কারনে কোন কিছু তারা রক্ষা করতে পারেন নি। আগুনের লেলিহান শিখার গ্রাসে তাদের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ