• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাস উল্টে আহত ৭

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2019   Wednesday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকে একটি পর্যটকবাহী মাইক্রোবাস উল্টে ৭ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালের দিকে সাজেক ইউনিয়নের বাঘাইহাট হাজাছড়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

আহতদের আওলাদ হোসেন নামে এক পর্যটক জানান, তারা ৯ পর্যটক মিলে মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯ ০০৩৩) খাগড়াছড়ি জেলা শহর থেকে সাজেকের উদ্দেশ্যে যাত্রা হন। পথে ওই এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি উল্টে ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই ঢাকার বাসিন্দা।

 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৫৪ বিজিবি’র জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদের নেতৃত্বে বিজিবির একটি দল দুর্ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করেন। তাদের প্রথমে ব্যাটালিয়ন সদরে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলে জানানো হয়।

 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কেএম ইব্রাহিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
আর্কাইভ