• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

উপজেলা পরিষদ নির্বাচনে
রাঙামাটিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2019   Monday

পঞ্চম দফায় দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্ষন্ত প্রচার প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

 

নির্বাচনী প্রচারনার  চতূর্থ দিনে আওয়ামীলীগের প্রার্থী শহীদুজ্জামান মহসিন রোমান সোমবার সকাল থেকে জেলা শহরের তবলছড়ি এলাকার পর্যটন রোড, খানবাড়ি, ওমদা মিয়া পাহাড়, অফিসার্স কলোনী, মসজিদ কলোনী এলাকাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গনসংযোগ করেন।

 

প্রচারনাকালে এসময় তার সাথে ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাওয়াল উদ্দিন, সভাপতি, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপিত সাইফুল ইসলাম রাশেদ, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন টিপু প্রমুখ। এছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

শহীদুজ্জামান মহসিন রোমান জনসংযোগকালে শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির স্বার্থে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। এছাড়াও নির্বাচনী প্রচারনা চালিয়ে ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতিকে ভোট প্রদানের অনুরোধ জানিয়েছেন প্রার্থী রোমানসহ সর্বস্তরের নেতাকর্মীরা। রোমান প্রচারণাকালে উন্নয়নের শতভাগ নিশ্চয়তা প্রদানের আশা ব্যক্ত করে তিনি গণমানেিষর অধিকার প্রতিষ্ঠায় আমি দলমতের উর্দ্বে উঠে কাজ করার প্রতিশ্রুতিও দেন।

 

অপরদিকে জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থী অরুন কান্তি চাকমা, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী অনুপম চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রীতা চাকমা শহরের ৮নং ওয়ার্ডের কালিন্দীপুর, হাসপাতাল রোড, কেকে রায় সড়ক,টিএনটি এলাকাসহ বিভন্ন পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণা চালান।  এসময় জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির নেতা সৌখিন চাকমা, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি কিশোর কুমার চাকমা, সংগঠনের রাঙামাটি পৌর শাখার  নেতা শান্তি মুকুল চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির নেত্রী োনাকি চাকমাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সমর্থকরা  উপস্থিত ছিলেন।

 

গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী  ও বর্তমান চেয়ারম্যান অরুন কান্তি চাকমা নির্বাচিত হলে তিনি পঞ্চ বার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে এলাকার উন্নয়ন করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি  তিনি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে দাবী  জানান।

 

অন্যদিকে জেলার  উপজেলা পরিষদের চেয়ারম্যান,পুরুষ ভাইস চেয়ার ও মহিলা ভাইস চেয়ারমানরা নিজেদের এলাকায় উৎসব মূখর পরিবেশে গণসংযোগ চালিয়েছেন।

 

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির ১০ উপজেলায়  আগামী ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ