• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে আইপভি ও পিসিভি টিকা বিষয়ক অবহিতকরন সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2015   Monday

সম্প্রসারিত টিকা দান কর্মসূচীর আওতায় নতুন সংযুক্ত আইপিভি  ও পিসিভি টিকা প্রয়োগ বিষয়ে সোমবার  রাঙামাটিতে জেলা পর্যায়ের  অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা সিভিল সার্জন কার্যালেয় অনুষ্ঠিত অবহিতকরন সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সিভিল সার্জন ডাঃ  স্নেহ কান্তি চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিখি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা জামান, রাঙামাটি সদর হাসপাতালের গাইনী বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ রওনক জাহান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালন বেগম সাহানওয়াজ , রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল অাওয়ামীলীগ নেতা কেরল চাকমা ।  স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের  মেডিকেল অফিসার ডাঃ বিনোদ শেখর চাকমা। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ে ডাঃ জয় ধন তংচংগ্যা ।

 

সভায় জানানো হয় আগামী ২১ জুন সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার জেলা সদর এবং প্রতিটি উপজেলায় নতুন এ টিকার প্রয়োগের কার্যক্রম শুরু হবে। গেইভির সহায়তায় এ টিকা  বিনামূল্যে শিশুদের প্রদান করা হবে। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের টিকাদান কর্মীদের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে  জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, মা ও শিশুর স্বাস্থ্য সেবার উন্নয়নে  জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকার যে সফলতা অর্জন করেছেন তা অভূতপূর্ব।  সরকারের এই সফলতাকে ধরে রাখার জন্য আমাদের সকলকে সম্মিলিত ভাবে কাজ করে যেতে হবে। 

 

তিনি আরও বলেন, মা ও শিশু স্বাস্থ্য সেবার উন্নয়নে  যে অগ্রগতি এসেছে  তার ইতিবাচক প্রভাব আমরা পপেতে শুরু করেছি। শিশু মৃত্যুর হার  হ্রাস , পুষ্টি ব্যবস্থার উন্নয়ন  সহ এই সেক্টরে সহস্্রবাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক দূর এগিয়ে গেছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ