• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটিতে প্রসব পরবর্তী রক্তক্ষরণ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2015   Monday

প্রসবের তৃতীয় ধাপের সক্রিয় ব্যবস্থাপনা এবং প্রসব পরবর্তী রক্তক্ষরণ ব্যবস্থাপনা শীর্ষক দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে ইউএনএফপিএ বাংলাদেশের সহায়তায় আয়োজিত কর্মশালার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। জেলা  পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ ¯েœহ কান্তি চাকমা, ইউএনএফপিএ’র রাঙামাটির প্রতিনিধি ডাঃ হেলেন চাকমা। ফ্যাসিলিটেটর ছিলেন ডাঃ রওনক জাহান, মা ও শিশু ক্যলাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) কনসালট্যান্ট ডাঃ লেনিন তালুকদার এবং ডাঃ বেবী  ত্রিপুরা।

 

প্রশিক্ষণ কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত মাতৃস্বাস্থ্য সেবাদানকারীগন সিনিয়র ষ্টাফ নার্স, এসএসিএমও, সিএসবিএ, সিএইচসিপি এবং এফডব্লিউভি’র স্বাস্থ্যকর্মীগন প্রশিক্ষনার্থী  হিসেবে অংশ নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে  পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্য জেলার প্রত্যন্ত এলাকায় বসবাসরত নারীদের নিরাপদ প্রসব নিশ্চিতকরনের মাধ্যমে সুস্থ শিশুর জন্মদান এবং মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুর হার কমানোর লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণ করতে কোন বয়সের প্রয়োজন হয় না। প্রশিক্ষণ গ্রহণ মানে অভিজ্ঞতা অর্জন ও নিজের দক্ষতা বৃদ্ধি করা। তিনি আরও বলেন, প্রশিক্ষণে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা নিজের পরিবারের এবং সমাজের উন্নয়নে সর্বদা কাজে লাগাতে পারলেই নিজেকে একজন প্রকৃত স্বাস্থ্যকর্মী হিসেবে পরিচয় দিতে পারবে।

 

চেয়ারম্যান বলেন, মা হচ্ছে একটি গাছ আর এ গাছের পরিচর্যা ও রক্ষা করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। সরকারের এ পদক্ষেপ গুলোকে বাস্তবায়ন করতে মাঠ পর্যায় থেকে শুরু করে আমাদের উচ্চ পর্যায়ে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, পার্বত্য জেলায় স্বাস্থ্য বিভাগে জনবল কম থাকলেও আন্তরিকতা থাকলে স্বাস্থ্যসেবা কমতি হবেনা।  তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে দুর্গম পাহাড়ী অঞ্চলে তৃণমূল পর্যায়ে গর্ভবতী  মায়েদের প্রসবকালীন  জীবন রক্ষাকারী সেবা প্রদানের মাধ্যমে মা ও শিশু মৃত্যুহার রোধে বিশেষ ভূমিকা রাখবে যা জাতিসংঘের সহস্্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি)  এর ৮টি লক্ষ্যমাত্রার মধ্যে দু’টি অর্থাৎ ৪ ও ৫ নম্বর গোলটি অর্জনে সহায়ক হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ