• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ ছাত্রীর খাদ্য বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2019   Sunday

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে অবস্থানরত ৮ ছাত্রী  শনিবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাদের বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

জানা যায়, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে অবস্থানরত ১০ম শ্রেণির সবিতা চাকমা, ৯ম শ্রেণির ঐশরিয়া চাকমা, ৮ম শ্রেণির কিনামূখী তঞ্চঙ্গ্যা, আল্পনা চাকমা, মনিষা চাকমা ও শিখা চাকমা, ৭ম শ্রেণির সমাপ্তি চাকমা এবং ৬ষ্ঠ শ্রেণির শর্মী চাকমা শনিবার  শনিবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। পরে  তাদের বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

বিদ্যালয়ের নৈশ প্রহরী নবীন মার্মা জানান, বিকাল আনুমানিক সাড়ে পাঁচ টার দিকে  ৮ ছাত্রীর হঠাৎ মাথা ঘোরা, বমি বমি ভাব এবং হাত-পা ব্যথা করা শুরু করে। তাই এই অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার (সার্জন) ডা. সেলিম উদ্দিন (ডেন্টাল) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো খাদ্য বিষক্রিয়া জনিত কারণে তাদের এমন হয়েছে। তাই তাদের খাদ্য বিষক্রিয়ার উপর চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা দেওয়ার পরও যদি অবস্থার উন্নয়ন না ঘটে বা অবনতির দিকে যেতে দেখা যায় তবে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হবে। 

 

উল্লেখ্য, প্রায় কয়েক বছর ধরে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের এক ধরণের অসুস্থতা দেখা যাচ্ছে। এ অসুস্থতা দেখা দিলে রোগীদের খিঁচুনী হয়, কান্না করে, আবোল-তাবোল বকে এবং কেউ কেউ অজ্ঞান হয়ে যায়।  তবে মেডিকেল অফিসার ডা. সেলিম উদ্দিন জানান, কিছুদিন আগেও ওই বিদ্যালয়ের  এমন রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এটা হিস্টিরিয়া রোগ। তবে ভর্তিকৃত ৮ ছাত্রীর এমন হিস্টিরিয়া মনে হচ্ছে না বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ