• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2019   Monday

রাঙামাটির কাউখালী উপজেলায় জাতীয় পুষ্টি  সমাপ্ত হয়েছে। 

 

সম্প্রতি কাউখালী স্বাস্থ্য বিভাগের আয়োজনে  ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জুম ফাউন্ডেশন "লীন" প্রকল্পের সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: সুইমিপ্রু রোয়াজা। বক্তব্য রাখেন উপজেলার "লীন" প্রকল্পের প্রতিনিধি জ্ঞান বিকাশ চাকমা ও কাউখালী স্বাস্থ্য বিভাগের ডা: প্রদীপ কুমার নাথ৷

 

বক্তারা বলেন স্বাস্থ্য ও পুষ্টি দু`টোই যেকোন জাতির উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বর্তমানে, নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে স্বীকৃত হলেও আমাদের দেশে পুষ্টিহীনতা ও অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যা বিদ্যমান রয়েছে৷ বিশেষ করে নারী,শিশু ও কিশোরীদের শারীরিক ও মানসিক বর্ধনের ক্ষেত্রে অপুষ্টি বিশেষভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে৷ অনুষ্ঠানে কাউখালী স্বাস্থ্য বিভাগ থেকে পুষ্টি বিষয়ক ইউনিসেফের একটি জরিপ উপস্থাপন করা হয়৷ যেখানে দেখা যায় বাংলাদেশে খর্বাকৃতির শিশুর সংখ্যা ৩৬% সেখানে রাঙামাটিতে ৫১.৪ শতাংশ৷ উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বলেন কাউখালী পুষ্টি সেক্টর খুবই অবহেলিত৷ যা সকলের সহযোগিতাই কাজ করে এগিয়ে নিয়ে যেতে হবে৷ তিনি  জুম ফাউন্ডেশন উপজেলা "লীন টীমের" প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনের লক্ষে লীন প্রকল্পের সহযোগীতা ছিলো চোখে পড়ার মতো ও অতুলনীয় এবং ভবিষ্যতেও এভাবে একসাথে কাজ করে উপজেলার পুষ্টি সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ