• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

দীঘিনালায় পছন্দের ডায়াগনস্টিক ল্যাবে এক্সরে না করায় চিকিৎসা না দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2019   Tuesday
no

no

খাগড়াছড়ির দীঘিনালায় এক চিকিৎসকের বিরুদ্ধে তার পছন্দের ডায়াগনস্টিক ল্যাবে পরীক্ষা না করায় অসুস্থ রোগীকে সেবা না দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই রোগীর উপর ক্ষিপ্ত হয়ে উঠে তিনি বিনা চিকিৎসায় হাসপাতাল থেকে ফেরত পাঠান রোগীকে। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাশেদুল ইসলামের বিরুদ্ধে এমন অভিয্গো উঠেছে। এই বিষয়ে সুবিচার প্রত্যাশা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রোগী সুজন চাকমা।


লিখিত অভিযোগে তিনি জানান,‘ কয়েকদিন যাবত বেশ অসুস্থ ছিলাম। অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসক রাশেদুল ইসলাম কয়েকটি রোগ নির্ণয়ের কথা বলে । এসময় তিনি আমাকে “পার্বত্য ডায়াগনস্টিক’ নামে একটি ল্যাবে পরীক্ষা করানোর জন্য বলেন। পরে দীঘিনালা লারমা স্কয়ারের অন্য আরেকটি ডায়াগনস্টিক ল্যাবে এক্সরে করিয়ে হাসপাতালে গেলে রাশেদুল ইসলাম আমার উপর ক্ষিপ্ত হয়ে ঊঠেন। অন্য ল্যাবে রোগ নির্ণয় করার জন্য র্দুব্যবহার করেন। পরে চিকিৎসা না নিয়েই ফিরে আসি।’


এই বিষয়ে জানতেই চাইলে চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন,ওই রোগী যখন হাসপাতালে আসেন আমি তখন মোবাইলে ব্যস্ত ছিলাম। এসময় তিনি আরো বলেন, একটি চক্র আমাকে হাসপাতাল থেকে তাড়ানোর জন্য এই ষড়যন্ত্র করছে। ’


দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল আজম জানান,‘ এই বিষয়ে আমার কাছে কেউ লিখিতভাবে অভিযোগ করেনি। যদি কোন ডাক্তার রোগীকে সুনিদিষ্ট কোন বেসরকারি ক্লিনিকে এক্সরে বা রোগ নির্ণয়ের জন্য বাধ্য করে তাহলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ যাচাই করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।


খ্গাড়াছড়ির সিভিল সার্জন ইদ্রিস মিয়া জানান,‘এই বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। একটা মিটিংয়ে খাগড়াছড়ির বাইরে আছি। খাগড়াছড়ির ফেরার পর বিষয়টি খতিয়ে দেখা হবে। ’
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ