• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৮ জন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2019   Wednesday

এইচএসসির পরীক্ষায় এবার রাঙামাটিতে ফলাফল সন্তোষজনক নয়। এ বছর পাসের হার হচ্ছে  ৪৫ দশমিক ১২শতাংশ। গত বছর পাসের হার ছিল ৪৯ দশমিক ২২শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮জন শিক্ষার্থী।

 

জানা গেছে, জেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট পরীক্ষা ছিল ৫হাজার ৩শ’৫০জন এদের মধ্যে পাস করেছেন ২হাজার ১৪জন।ফেল করেছেন ২হাজার ৯শ’৩৬জন।পাসের চেয়ে ফেলের সংখ্যা বেশী। জিপি এ-৫ পেয়েছে রাঙামাটি সরকারি কলেজ থেকে ৫জন ও রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে পেয়েছে ৩জন।  এবার রাঙামাটি জেলায় ফলাফল নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছেন।

 

রাঙামাটিতে দিন দিন পড়া লেখার মান পিছিয়ে পড়ছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন। তারা বলেন, রাঙামাটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল কলেজে তেমন কোন লেখাপড়া নেই। শিক্ষকরা সারা দিন থাকে কোচিং ব্যবসা নিয়ে। বিশেষ করে শহরের কয়েকটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে  ছাত্র-ছাত্রীদের তেমন কোন ক্লাশ হয় না। রাঙামাটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে কোনভাবে জোড়াতালি দিয়ে।

 

রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মোঃ মইন উদ্দিন বলেন, যে সব শিক্ষার্থী দুর্বল ও কয়েকবার এসএসসিতে ঝড়ে পড়ে পাস করার পর এসে এ কলেজে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে। দেখা গেছে তারাই রেজাল্ট বেশী খারাপ করেছেন। অন্য দিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ভকেশনাল থেকে আসা শিক্ষার্থীদের নার্সিং করে তোলা অত্যন্ত কঠিন ব্যাপার। যার জন্য ফেল করে বেশী তারা।

 

রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এনামুল হক খন্দকার বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের বেসিক অত্যন্ত দুর্বল বলে এধরনের শিক্ষার্থীর সংখ্যা বেশী। যার কারনে ফেল বেশী করেছে। এছাড়া তার কলেজে শিক্ষকের স্বপ্লতা রয়েছে। শিক্ষকের ব্যাপারে অনেক বার লেখালেখি করেও কোন লাভ হচ্ছে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ